advertisement

Sundarban Video: বর্ষায় বাঁধ পাহারা দেওয়াটাই এখানে নিয়ম

Last Updated:

Sundarban Video: গ্রামের সকলেই নদীবাঁধ পরিদর্শন করেন সময় পেলেই। কোথাও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা তাঁরা দেখেন

+
নদীবাঁধে

নদীবাঁধে গ্রামবাসীরা

দক্ষিণ ২৪ পরগনা: বর্ষা আসতেই নিয়ম করে সুন্দরবনের নদীবাঁধ পাহারা দেন গ্রামবাসীরা। বর্ষার বৃষ্টিতে জলস্তর বেড়ে বাঁধে ফাটল ধরায় এখানকার নদীগুলো। কোথায় বাঁধে ফাটল ধরছে তা সর্বক্ষণ নজর রাখার জন্যই বাধ্য হয়ে অসহায় গ্রামবাসীদের এই পাহারা দিতে হয়। ফলে অনেকটাই সুরক্ষিত থাকে নদীতীরবর্তী গ্রামগুলি।
এবছর এখনও বর্ষা তেমনভাবে আসেনি সুন্দরবন এলাকায়। তবুও নদীর জলের স্তর বেড়েছে, ফলে প্রায়শই নদী বাঁধ দেখতে হচ্ছে। গ্রামের সকলেই নদীবাঁধ পরিদর্শন করেন সময় পেলেই। কোথাও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা তাঁরা দেখেছেন। নদীবাঁধে যে সমস্ত ছোটখাটো ফাটল রয়েছে তা নিজেরাই সারিয়ে ফেলেন গ্রামবাসীরা। বাঁধ থেকে জিও চট চুরি হচ্ছে কিনা সেই দিকটিও দেখা হয়।
advertisement
advertisement
পরিস্থিতির দিকে সর্বদা নজর রাখার ফলে অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পান। এই নিয়ে স্থানীয় বাসিন্দা লক্ষী রুইদাস জানান, প্রতিবার এমন পরিস্থিতি তৈরি হয় এলাকায়। ক্ষতিগ্রস্ত বাঁধ সারিয়ে স্থায়ী কংক্রিটের বাঁধ তৈরি না করার ফলেই এই নজরদারি চালাতে হয়। এই সমস্যা রয়েছে সুন্দরবনের নদীতীরবর্তী এলাকার সর্বত্রই। সমস্ত জায়গাতেই এই বাঁধ পাহারা চলে বর্ষায়। নাহলে যে কোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা।
advertisement
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sundarban Video: বর্ষায় বাঁধ পাহারা দেওয়াটাই এখানে নিয়ম
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement