advertisement

Kali Puja 2025: কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল, হাউসফুল মঠের গেস্ট হাউস, লজ

Last Updated:

Kali Puja 2025: রামকৃষ্ণ পরমহংসদেবের ইষ্ট দেবতা ছিলেন মা কালী। দীপান্বিতা অমাবস্যায় তাঁর জন্মস্থান কামারপুকুরে রামকৃষ্ণ মঠ ও মিশনে নিষ্ঠা ভরে কালীপুজোর আয়োজন করা হয়। এখানকার পুজো বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে হয়। বেলুড় মঠের সন্ন্যাসী মঠের পুজো করেন। সারা রাত ধরে পুজো চলে।

+
কামারপুকুর

কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের কালী

কামারপুকুর, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: গদাধর আর মা কালীর কত গল্প, কত কাহিনি এবং কত লৌকিক শিক্ষা। সেই কালীপুজো হয় কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে। এই কালীপুজো এবং এই মন্দিরকে অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রধান কালী মন্দির হিসাবে গণ্য করেন ভক্তেরা। গোটা মঠ আলোকসজ্জায় সেজে ওঠে। তাকিয়ে থাকেন সাধারণ মানুষ, দূর-দূরান্ত থেকে কালীর পুজো দেখতে আসেন দর্শনার্থীরা।
ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ইষ্ট দেবতা ছিলেন মা কালী। দীপান্বিতা অমাবস্যায় তাঁর জন্মস্থান কামারপুকুরে রামকৃষ্ণ মঠ ও মিশনে নিষ্ঠা ভরে কালীপুজোর আয়োজন করা হয়। এখানকার পুজো বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে হয়। বেলুড় মঠের সন্ন্যাসী মঠের পুজো করেন। সারা রাত ধরে পুজো চলে। শক্তির আরাধনা উপলক্ষে গোটা মঠ আলোয় সাজানো হয়। বিশেষ এই পুজোপাঠ দেখতে মঠে প্রচুর ভক্ত সমাগম হয়। অন্যান্য দিনগুলিতে মঠ রাত ৯টায় বন্ধ হয়ে গেলেও উৎসব উপলক্ষে সারা রাত মঠ খোলা থাকে।
advertisement
আরও পড়ুনঃ মা কালীর চার বোন একই গ্রামে পূজিত হন, ৪০০ বছরের ঐতিহ্য মেনে অটুট পুজোর রীতিনীতি, জানুন কালীগ্রামের ‘কালী কথা’
বাঁকুড়ার কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের কালীপুজো ঘিরে ব্যাপক ভক্ত সমাগম হয়। কামারপুকুর রামকৃষ্ণ মঠকে বাহারি আলো দিয়ে সাজানো হয়েছে। জ্বালানো হয় প্রদীপ। ঠাকুর রামকৃষ্ণদেব মা কালীর পুজো করেছিলেন। তিনি মায়ের সঙ্গে কথা বলতেন। মাকে গান শোনাতেন। কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠার পর থেকেই কামারপুকুর মঠে কালীপুজো শুরু হয়। দেবী এখানে শ্যামবর্ণা। পরানো হয় নানারকম গয়না। প্রতি বছরই মঠের কালীপুজো দেখার জন্য প্রচুর ভক্ত আসেন। এবারও তার অন্যথা হয়নি। সকাল থেকেই আসতে শুরু করেন ভক্তরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মঠ সূত্রে জানা গিয়েছে, কামারপুকুর মঠের নিজস্ব গেস্ট হাউস রয়েছে। সেই সব গেস্ট হাউস ভর্তি হয়ে যায় এই সময়ে। কামারপুকুরের অন্যান্য লজেও ভক্তরা উঠেছেন। রাত সাড়ে ৯টা নাগাদ পুজো শুরু হয়। প্রায় সারারাত ধরে পুজো চলে। হোমও হয়। সকাল নাগাদ মায়ের খিচুড়ি ভোগ ও প্রসাদ বিতরণের রীতিও রয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল, হাউসফুল মঠের গেস্ট হাউস, লজ
Next Article
advertisement
Faridabad Woman Death: নুডলসের সঙ্গে আইসক্রিম খাওয়ার পরই মুখ থেকে গ্যাঁজলা! ফরিদাবাদে তরুণীর মৃত্যুতে রহস্য
নুডলসের সঙ্গে আইসক্রিম খাওয়ার পরই মুখ থেকে গ্যাঁজলা! ফরিদাবাদে তরুণীর মৃত্যুতে রহস্য
  • নুডলসের সঙ্গে আইসক্রিম খেয়ে তরুণীর রহস্যমৃত্যু৷

  • হরিয়ানার ফরিদাবাদের ঘটনা৷

  • ময়নাতদন্তের জন্য পাঠানো হল তরুণীর দেহ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement