advertisement

ভরা বর্ষায় গাদিয়াড়ায় গিয়ে বিরক্ত হচ্ছেন পর্যটকরা, কারণ নদী পাড়ে ভাঙন

Last Updated:

বর্ষা এলেই বাড়ে আতঙ্ক । নদী পাড়ের ত্রাস তখন চেনা নদী

#গাদিয়াড়া: পাড় ভাঙছে। ভাঙছে নদীর বাঁধ। একদিকে বাঁধ সংস্কার চলছে, অন্যদিকে জলের তোড়ে ভেঙে পড়ছে অস্থায়ী বাঁধের একাংশ। তলিয়ে গিয়েছে নদী-পাড়ের বহু গাছ। বর্ষার ভরা মরশুমে হাওড়ার গাদিয়াড়ায় বাঁধের রাস্তায় গাড়ি চলাচল এখন বন্ধ। বিরক্ত স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক। নদীর সঙ্গে দেখা। নদীর সঙ্গেই চলা.......গঙ্গা, রূপনারায়ণ, দামোদরের মিলমিশে এক অন্য আকর্ষণ। হাওড়ার শ্যামপুর ব্লকের গাদিয়াড়ার সেই আকর্ষণে এখন ভাটার টান।
বর্ষা এলেই বাড়ে আতঙ্ক । নদী পাড়ের ত্রাস তখন চেনা নদী। ভরা গঙ্গা যেন গিলে খেতে আসে। বাঁধ আছে। তবু রেহাই মেলে না। গত কয়েকদিনে ভেঙে পড়েছে নদী বাঁধের দুশো মিটার এলাকা। আগে থেকেই বাঁধ সংস্কারের কাজ করছে সেচ দফতর। তার মাঝেই বাঁধ ধসে বিপত্তি। সরকারি বাংলো ছাড়িয়ে একটু এগোলেই চোখে পড়ছে নদীর বাঁধের বিপজ্জনক অংশ। পরিস্থিতি এতটাই খারাপ , যে এখন বাঁধের উপর দিয়ে অটো, ভ্যান চলাচল বন্ধ রাখা হয়েছে । তলিয়ে গিয়েছে নদীরপাড়ের বহু গাছ।
advertisement
বর্ষার বৃষ্টি শুরু হতেই এখন ভরা মরশুম গাদিয়াড়ায়। কিন্তু নদীরপাড় ধরে হেঁটে বা ভ্যানে ঘোরা বন্ধ। বেড়াতে এসে বিরক্ত পর্যটকরা। অস্থায়ী বাঁধ আরও শক্তপোক্ত করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সমস্যা মানছেন স্থানীয় প্রশাসনও। স্থায়ী বাঁধের আশ্বাস দিয়েছেন শ্যামপুরের বিধায়ক। তবে প্রশাসনের আশ্বাসে ভরসা পাচ্ছে না গাদিয়াড়া। বৃষ্টি হলেই এখন সিঁদুরে মেঘ দেখছেন বাসিন্দারা।
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভরা বর্ষায় গাদিয়াড়ায় গিয়ে বিরক্ত হচ্ছেন পর্যটকরা, কারণ নদী পাড়ে ভাঙন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement