advertisement

Rail: প্রথম বাঙালি রেলযাত্রীর জন্মস্থান খানাকুল, রেল যোগাযোগের দাবিতে সরব সাংসদ! কে সেই বাঙালি

Last Updated:

Rail: বিষয়টি নিয়ে বারেবারে আন্দোলন হয়েছে। এমনকি সরব হয়েছে খানাকুলের বাসিন্দারা।

রাজা রামমোহন রায়
রাজা রামমোহন রায়
আরামবাগ: ভারতবর্ষে রেল চলাচল শুরু হয়েছিল ১৮৫৩ সালে। কিন্তু তার ২২ বছর আগেই ১৮৩১ সালে ইংল্যান্ডে গিয়ে বাঙালি হিসাবে প্রথমে রেলে চেপেছিলেন রাজা রামমোহন রায়। অথচ দেশ স্বাধীন হওয়ার ৭৬ বছর পরেও রাজা রামমোহন রায়ের জন্মস্থান খানাকুল এখনও রেলের মানচিত্রে স্থান পাওয়া থেকে বঞ্চিত।
বিষয়টি নিয়ে বারেবারে আন্দোলন হয়েছে। এমনকি সরব হয়েছে খানাকুলের বাসিন্দারা। এবার এ নিয়ে সংসদে সরব হলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। অবিলম্বে যাতে খানাকুলের সঙ্গে রেল যোগাযোগ গড়ে তোলা হয় তা নিয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করেন। সাংসদের এ ধরনের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন বুদ্ধিজীবী মহল।
advertisement
advertisement
এই বিষয়ে আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার জানান, এখানে রাজা রামমোহন রায়ের বসতবাটি, কিন্তু রেল যোগাযোগ থেকে বিচ্ছিন্ন।
কারণ তিনিই প্রথমে রেলে চেপেছিলেন। তাই আরামবাগ থেকে খানাকুল অবিলম্বে যাতে রেল যোগাযোগ স্থাপন করা হয় সাধারণ মানুষের স্বার্থে, তার জন্যই আবেদন করেছেন তিনি।
advertisement
— suvojit Ghosh
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rail: প্রথম বাঙালি রেলযাত্রীর জন্মস্থান খানাকুল, রেল যোগাযোগের দাবিতে সরব সাংসদ! কে সেই বাঙালি
Next Article
advertisement
West Bengal Weather Update: আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
  • আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে

  • উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা

  • ঘন কুয়াশায় সকালের দিকে দৃশ্যমানতা কম থাকবে উত্তরবঙ্গে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement