advertisement

মাছ ধরতে গিয়ে দুর্ঘটনা! রায়দিঘির নিখোঁজ মৎসজীবীর পরিবারের সঙ্গে দেখা করলেন সাংসদ, দিলেন বড় আশ্বাস

Last Updated:

বৃহস্পতিবার সন্ধ্যায় কেঁদো দ্বীপের কাছে রানী ট্রলার থেকে পড়ে যান ওই মৎসজীবী

নিখোঁজ মৎসজীবীর পরিবারের সঙ্গে দেখা করলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার
নিখোঁজ মৎসজীবীর পরিবারের সঙ্গে দেখা করলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, আনিশ উদ্দিন মোল্লাঃ বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রায়দিঘির মৎসজীবী। বৃহস্পতিবার সন্ধ্যায় কেঁদো দ্বীপের কাছে রানী ট্রলার থেকে পড়ে যান তিনি। নিখোঁজ মৎসজীবীর নাম সইদুল মোল্লা। তিনি রায়দিঘির বৈদ্যপাড়ার বাসিন্দা। এদিন তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার।
এদিন স্থানীয় বিধায়ক ও মথুরাপুর দু’নম্বর ব্লকের বিডিওকে সঙ্গে নিয়ে নিখোঁজ মৎসজীবীর পরিবারের সঙ্গে দেখা করেন সাংসদ। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। পাশাপাশি বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
আরও পড়ুনঃ কখনও খুন, কখনও বোমাবাজি! অপরাধীদের ‘খেল খতম’ করতে মুর্শিদাবাদে বড় পদক্ষেপ পুলিশের
জানা যাচ্ছে, বিগত কয়েকদিনে একাধিকবার এই ধরণের ঘটনা ঘটেছে। যার ফলে মৎসজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এর আগে সাগরে দু’জন মৎসজীবী মাছ ধরতে গিয়ে পড়ে যান। শুক্রবার তাঁদের দেহ উদ্ধার হয়। তার রেশ কাটতে না কাটতেই ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয়ে গেলেন রায়দিঘির মৎসজীবী।
advertisement
advertisement
এদিন নিখোঁজ মৎসজীবীর পরিবারের সঙ্গে দেখা করেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি তিনি বলেন, প্রশাসনের তরফ থেকে সইদুলের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাছ ধরতে গিয়ে দুর্ঘটনা! রায়দিঘির নিখোঁজ মৎসজীবীর পরিবারের সঙ্গে দেখা করলেন সাংসদ, দিলেন বড় আশ্বাস
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement