advertisement

North 24 Parganas News: বাংলার বাগদা,গলদা রফতানির আগে গুণগত মান পরীক্ষা বসিরহাটে

Last Updated:

বাগদা, গলদা, ভেনামি চিংড়ি সহ একাধিক মাছ চাষে চাষীদের পদ্ধতিতে পরিদর্শনে আসেন ইউরোপ মহাদেশের রুমেনিয়া থেকে প্রতিনিধি দল।

+
বাংলার

বাংলার বাগদা,গলদা গুণগত মান পরীক্ষা

বসিরহাট: বাংলার বাগদা,গলদা রফতানির আগে গুণগত মান পরীক্ষা। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার একটা বড় অংশজুড়ে মাছ চাষের জন্য গুরুত্বপূর্ণ। এলাকায় কয়েক হাজার হেক্টর জায়গা জুড়ে মাছ চাষ হয়। বসিরহাট মহাকুমার বেশ কিছু অংশ সুন্দরবন এলাকায় মধ্যেও পড়ে। স্বাভাবিকভাবে উন্নত মাছ চাষের কদর বসিরহাটে প্রসিদ্ধ। এবার মাছ চাষের পদ্ধতি পরিদর্শনে ইউরোপ থেকে প্রতিনিধি দল বসিরহাটে।
এলাকায় মূলত বাগদা, গলদা, ভেনামি চিংড়ি সহ একাধিক মাছ চাষে চাষীদের পদ্ধতিতে পরিদর্শনে আসেন ইউরোপ মহাদেশের রুমেনিয়া থেকে প্রতিনিধি দল। বসিরহাটের আন্দুলপোতা, হাড়োয়া সহ বিভিন্ন এলাকায় মাছ চাষের পদ্ধতি, বাস্তুতন্ত্রের ফাইটোপ্লাংটন, জুপ্লাংটন সহ মাছের গুণাগতমান পরখ করেন। পাশাপাশি মাছেদের খাদ্য, গতিবিধি, মাছ ধরার পদ্ধতি, সহ একাধিক বিষয়ে এলাকার মাছ চাষীদের সঙ্গে কথা বলেন।
advertisement
advertisement
মূলত জেলায় উৎপাদিত মাছ বিদেশে রফতানি হলেও এর আগে চাষীদের বৈদেশিক ব্যবসায়িক প্রতিষ্ঠানদের সঙ্গে তেমন সরাসরি যোগাযোগ ছিল না। এবার রফতানিকৃত মাছের বৈদেশিক কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ মাছ চাষীদের। এর ফলে একদিকে যেমন মাছ চাষীদের চাষের প্রতি আগ্রহ বাড়বে, তেমনি বেশি পরিমাণে মাছের উৎপাদন বৃদ্ধি হবে বলে মনে করছেন এলাকার মাছ চাষিরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
জুলফিকার মোল্যা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বাংলার বাগদা,গলদা রফতানির আগে গুণগত মান পরীক্ষা বসিরহাটে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement