advertisement

Purulia News: পুরুলিয়ার বাঘাডাবর গ্রামে চুরি-ছিনতাই নেমে এল শূন্যতে! পুরো কৃতিত্ব গ্রামবাসীদের, টেকনিক শিখতে মুখিয়ে অন্যান্যরাও

Last Updated:

Purulia News: বাঘাডাবর গ্রামের এই উদ্যোগ কেবল পুরুলিয়ার জন্য নয়, বরং রাজ্যের অন্যান্য গ্রামের জন্যও আজ অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। গ্রামের মানুষের একতা ও সতর্কতার জোরে চোরেদের দৌরাত্ম্য অনেকাংশে কমছে, আর মানুষ ফিরে পাচ্ছেন নিরাপত্তার স্বস্তি ও আত্মবিশ্বাস। 

+
পুরুলিয়ার

পুরুলিয়ার বাঘাডাবর গ্রাম

পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার বিভিন্ন গ্রামে ক্রমশ বাড়ছে চুরি ও ডাকাতির ঘটনা। নিরাপত্তার অভাবে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে এবার নিজেদের গ্রাম রক্ষার দায়িত্ব নিজেরাই কাঁধে তুলে নিলেন গ্রামের বাসিন্দারা। রাত নামলেই তারা হাতে তীর-ধনুক, লাঠি ও টর্চ নিয়ে দলবেঁধে গ্রামজুড়ে টহল দিচ্ছেন।
পুরুলিয়ার আদ্রা থানার অন্তর্গত বাঘাডাবর গ্রামে এখন প্রতিদিন গ্রামের বাসিন্দারা রাত পাহারা দিচ্ছেন। গ্রামের যুবক ও প্রবীণ ব্যক্তিরা মিলিত উদ্যোগে প্রতিদিন নিয়মিত ভাবে রাত্রি প্রায় ১২টা থেকে টহলদারি শুরু করে ভোর ৫টা পর্যন্ত চালাচ্ছেন। গ্রামের একপ্রান্ত থেকে অপরপ্রান্ত পর্যন্ত সারারাত চলছে গ্রামবাসীদের টহল। গ্রামবাসীদের এই উদ্যোগের ফলে একদিকে যেমন গ্রামের মানুষ নিশ্চিন্তে রাতের ঘুম উপভোগ করতে পারছেন, পাশাপাশি চুরি-ডাকাতির মতো অপরাধের প্রভাবও এলাকায় প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। গ্রামবাসীরা এই উদ্যোগকে অত্যন্ত ফলপ্রসূ ও কার্যকর মনে করছেন।
advertisement
advertisement
গ্রামবাসীদের মধ্যে বিবেক কর্মকার, আকুল চন্দ্র মাহালী বলেন, “এলাকায় বেশ কিছুদিন ধরেই অপরিচিত লোকজনের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল। জেলার অন্যান্য গ্রামেও চুরি-ডাকাতির খবর প্রায়ই শোনা যাচ্ছিল। তাই আমরা আতঙ্কিত হয়ে নিজেরাই গ্রামকে নিরাপদ রাখার সিদ্ধান্ত নিয়েছি। সচেতন থাকা এবং একে অপরের পাশে দাঁড়ানোই এখন আমাদের গ্রামের নিরাপত্তার মূল চাবিকাঠি।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাঘাডাবর গ্রামের এই উদ্যোগ কেবল পুরুলিয়ার জন্য নয়, বরং রাজ্যের অন্যান্য গ্রামের জন্যও আজ অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। গ্রামের মানুষের একতা ও সতর্কতার জোরে চোরেদের দৌরাত্ম্য অনেকাংশে কমছে, আর মানুষ ফিরে পাচ্ছেন নিরাপত্তার স্বস্তি ও আত্মবিশ্বাস।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: পুরুলিয়ার বাঘাডাবর গ্রামে চুরি-ছিনতাই নেমে এল শূন্যতে! পুরো কৃতিত্ব গ্রামবাসীদের, টেকনিক শিখতে মুখিয়ে অন্যান্যরাও
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement