advertisement

পুজোর আগে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু কাজের সময় নেমে এল 'যমদূত'! পরিযায়ী শ্রমিকের করুণ পরিণতি

Last Updated:

প্রায় ছ'বছর আগে অরূপের বিয়ে হয়। তিন মাস আগে একবার বাড়ি এসেছিলেন তিনি।

পরিযায়ী শ্রমিকের শোকার্ত পরিবার।
পরিযায়ী শ্রমিকের শোকার্ত পরিবার।
পুরুলিয়া, শান্তনু দাস: পেটের টানে ভিন রাজ্যে কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিকের। জানা যায়, গত তিন মাস আগে ওড়িশা রাজ্যে কাজ করতে গিয়েছিলেন পুরুলিয়ার মানবাজার থানার অন্তর্গত পিড়রগোঁড়া গ্রামের বাসিন্দা বছর ৩৫ -এর অরূপ সিং সর্দার।
সেখানে একটি বেসরকারি সংস্থায় ওয়েল্ডিংয়ের কাজ করতেন অরূপ। সূত্রের খবর, কাজ চলাকালীন হঠাৎ করে উঁচু একটি জায়গা থেকে নিচে পড়ে গুরুতর জখম হন তিনি। পরে তার মৃত্যু হয়।
advertisement
advertisement
এমন দুঃসংবাদ পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে পরিবারে। কান্নায় ভেঙে পড়েন স্ত্রী, সন্তান, মা-বাবা সহ পরিবারের অন্যান্য সদস্যরা। মৃত অরূপের বাবা ঠাকুর সিং সর্দারের দাবি, “কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তার পূর্ণাঙ্গ তদন্ত হোক।” অন্যদিকে মানবাজার এক নম্বর ব্লকের বিডিও দেবাশীষ ধর জানান, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শোকাহত পরিবারটির পাশে রয়েছে ব্লক প্রশাসন।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা গেছে, প্রায় ছ’বছর আগে অরূপের বিয়ে হয়। তার পরিবারে রয়েছেন স্ত্রী জানকি, দুই সন্তান, মা, বাবা ও ভাই। স্ত্রী জানকি জানান, “তিন মাস আগে একবার বাড়ি এসেছিলেন অরূপ। পুজোয় সময়ও তার বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু এর মধ্যেই ঘটে গেল এমন মর্মান্তিক দুর্ঘটনা। পুজোর আগেই বাড়ি ফিরবে অরূপ কিন্তু কফিনবন্দী অবস্থায় নিথর তার দেহ।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজোর আগে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু কাজের সময় নেমে এল 'যমদূত'! পরিযায়ী শ্রমিকের করুণ পরিণতি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement