advertisement

Durga Puja 2025: বালি দিয়ে তৈরি হচ্ছে ৫০ ফুটের মণ্ডপ! নজরকাড়া থিমে এবার পুরুলিয়ায় মেগা হিট ৬ লক্ষ বাজেটের 'এই' পুজো

Last Updated:

পুরুলিয়া জেলার এই দুর্গাপুজো এবার এক অনন্য রূপে সেজে উঠছে। মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা, সবকিছুই তৈরি হচ্ছে নদীর বালি ব্যবহার করে, যা এবার এই পুজোর মূল আকর্ষণ হতে চলেছে। 

+
নদীর

নদীর বালি দিয়ে প্রতিমা ও মণ্ডপ!

পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার কাশীপুরের সোনাথলী সার্বজনীন দুর্গাপুজো এবার এক অনন্য রূপে সেজে উঠছে। মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা, সবকিছুই তৈরি হচ্ছে নদীর বালি দিয়ে, যা এবার এই পুজোর মূল আকর্ষণ হতে চলেছে। পরিবেশবান্ধব এই ভাবনা শুধু শিল্পসৌন্দর্যই নয়, সচেতনতার বার্তাও বহন করছে। পাশাপাশি সোনাথলী সার্বজনীন দুর্গাপুজোর এবছর মণ্ডপ নির্মাণে বিশেষ থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘দিঘার জগন্নাথ মন্দির’কে।
ঐতিহ্য আর আধুনিক চিন্তার মেলবন্ধনে ২৯ তম বর্ষের এবারের এই পুজো দর্শনার্থীদের কাছে এক নতুন আঙ্গিকে ধরা দিতে চলেছে। মণ্ডপের কাঠামো থেকে শুরু করে প্রতিমার গঠন, সব কিছুতেই থাকছে বালির নিপুণ ব্যবহার। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, এই গোটা থিম বাস্তবায়নের পিছনে নেই কোনও পেশাদার শিল্পী বা বাইরের কারিগর। পুজো কমিটির সদস্যরাই নিজেদের ভাবনা, পরিকল্পনা ও শ্রম দিয়ে তৈরি করছেন এই অসাধারণ শিল্পকর্ম। একেবারে ঘরোয়া উদ্যোগেই গড়ে তোলা হচ্ছে এই বালির মণ্ডপ।
advertisement
advertisement
পুজো কমিটির সদস্য সুমিত দত্ত, স্বাধীন মিশ্র ও স্নেহাশীষ ঘোষ জানান, “প্রতিবছরই আমরা দর্শনার্থীদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। এবছর সেই প্রচেষ্টারই ধারাবাহিকতায় থাকছে এই অনন্য মণ্ডপ। কাশীপুরের দারকেশ্বর নদীর বালি দিয়ে নির্মিত হচ্ছে এই বিশাল মণ্ডপটি, যা প্রায় ৫০ ফুট উচ্চতার। এবারের পুজোর বাজেট ধরা হয়েছে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সোনাথলী সার্বজনীন দুর্গাপুজো এই বছর পরিবেশবান্ধব বার্তা এবং গৃহনির্মিত শিল্পের এক অনন্য সংমিশ্রণে গড়ে উঠছে। যা প্রমাণ করতে চলেছে, সৃজনশীলতা এবং ইচ্ছাশক্তি থাকলে সীমিত সম্পদেও সৃষ্টি করা যায় ব্যতিক্রমী কিছু।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: বালি দিয়ে তৈরি হচ্ছে ৫০ ফুটের মণ্ডপ! নজরকাড়া থিমে এবার পুরুলিয়ায় মেগা হিট ৬ লক্ষ বাজেটের 'এই' পুজো
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement