advertisement

ক্রিসমাস, নিউ ইয়ারের মরশুমে দিঘায় পর্যটকের ঢল! যানজট এড়াতে টোটো নিয়ে বিরাট নিষেধাজ্ঞা জারি, জেনে নিন

Last Updated:

Digha Tourism: বড়দিন ও ইংরেজি নববর্ষে দিঘায় পর্যটকদের ভিড় সামলাতে জেলা পুলিশ ও প্রশাসন টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে, নিরাপত্তা ও যানজট এড়াতে বিকল্প রুট নির্ধারিত হয়েছে।

দিঘায় বড়দিন-নববর্ষে যানজট এড়াতে টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি
দিঘায় বড়দিন-নববর্ষে যানজট এড়াতে টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি
পঙ্কজ দাশরথী, দিঘা, পূর্ব মেদিনীপুর: মরসুমে যানজট এড়াতে দিঘায় টোটো চলাচলের উপর বিশেষ নিষেধাজ্ঞা জারি করল জেলা পুলিশ ও প্রশাসন। বড়দিন এবং ইংরেজি নববর্ষ উপলক্ষে পর্যটকদের অতিরিক্ত ভিড় সামাল দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৪ ও ২৫ ডিসেম্বর এবং ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি—এই চার দিন দিঘার প্রবেশপথ দিয়ে কোনও ভাবেই টোটো ঢুকতে পারবে না। উৎসবের দিনগুলোতে দিঘার মূল রাস্তাগুলিতে পর্যটকদের হাঁটাচলা ও গাড়ির চাপ বেড়ে যায়। এই পরিস্থিতিতে টোটো চলাচল করলে যানজট আরও বাড়ার আশঙ্কা থাকে। সেই কারণেই নিউ দিঘা ও ওল্ড দিঘার প্রধান সংযোগকারী রাস্তাগুলিতে টোটো চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, সব রাস্তায় টোটো সম্পূর্ণ বন্ধ করা হচ্ছে না। তবে সৈকত সংলগ্ন ভিড়পূর্ণ এলাকায় টোটো প্রবেশ করতে দেওয়া হবে না। টোটো চলাচলের জন্য নির্দিষ্ট কিছু বিকল্প রাস্তা ও বাইপাস রুট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রাইভেট গাড়ি ও রুটের বাসগুলিকেও বাইপাস হয়ে দিঘায় প্রবেশ করতে হবে।
advertisement
সোমবার তমলুকের নিমতৌড়িতে পুলিশ লাইনের কনফারেন্স রুমে সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে এবং অতিরিক্ত পুলিশ সুপার (কাঁথি) অতীশ বিশ্বাস। ওই বৈঠকেই দিঘায় প্রবেশের জন্য নির্দিষ্ট রুট ম্যাপ প্রকাশ করা হয়।
পুলিশের দাবি, ভিড়ের মধ্যে টোটো চলাচল করলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাঁরা যাতে নির্বিঘ্নে সৈকতে ঘুরে বেড়াতে পারেন, সেই বিষয়টি মাথায় রেখেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ক্রিসমাস, নিউ ইয়ারের মরশুমে দিঘায় পর্যটকের ঢল! যানজট এড়াতে টোটো নিয়ে বিরাট নিষেধাজ্ঞা জারি, জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement