advertisement

Murshidabad News: রেশন দুর্নীতির আঁচ পড়ল মুর্শিদাবাদে! উত্তাল পরিস্থিতি দোকানে দোকানে

Last Updated:

রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় শুরু হতেই জেলার ডিলারদের একাংশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে

মুর্শিদাবাদ: রেশন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। বর্তমানে তিনি আদালতের নির্দেশে প্রেসিডেন্সি জেলে আছেন। এই নিয়ে উত্তাল বাংলার রাজনীতি। এবার সেই দুর্নীতির আঁচ এসে পড়ল মুর্শিদাবাদে।
মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার রেজিনগরে রেশনের সামগ্রী কম দেওয়ার অভিযোগে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানার গোপালপুর এলাকায়। গ্রাহকদের দাবি, গোপালপুর গ্রামের রেশন ডিলার হাসিবুর রহমান ইচ্ছাকৃতভাবে রেশনে কম সামগ্রী দিচ্ছে। ডিলারকে বারংবার বলার পরেও সরকার নির্ধারিত খাদ্যশস্য পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। তারই প্রতিবাদে এদিন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেজিনগর থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতিতে সঠিকভাবে রেশন সামগ্রী দেওয়া হয়।
advertisement
advertisement
কদিন আগে এই রেজিনগরের‌ই মরাদিঘি উত্তরপাড়ায় একই অভিযোগে রেশন ডিলার সামিউল রেজাকে ঘিরেও বিক্ষোভ দেখিয়েছিল স্থানীয়রা। উল্লেখ্য রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় শুরু হতেই জেলার ডিলারদের একাংশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে।
কৌশিক অধিকারী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: রেশন দুর্নীতির আঁচ পড়ল মুর্শিদাবাদে! উত্তাল পরিস্থিতি দোকানে দোকানে
Next Article
advertisement
Electric Bill Saving Tips: এসি, টিভি, ফ্রিজ, গিজার, সব চলছে, অথচ বিদ্যুতের বিল শূন্য! কীভাবে? বাজিমাত এক উপায়ে
এসি, টিভি, ফ্রিজ, গিজার, সব চলছে, অথচ বিদ্যুতের বিল শূন্য! কীভাবে? বাজিমাত এক উপায়ে
  • সোলার শক্তিতেই চলছে এসি-ফ্রিজ-গিজার

  • বসিরহাটের এই বাড়িতে বিদ্যুৎ বিল শূন্য

  • ব্যতিক্রমী দৃষ্টান্ত গড়ে তুলেছেন অসিম দাস

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement