advertisement

নিয়োগ আটকে যাওয়ায় বিক্ষোভ প্রাথমিক টেট উত্তীর্ণদের

Last Updated:

ফের প্রাথমিক শিক্ষকপদের নিয়োগপত্র না পেয়ে বিক্ষোভ সামিল হলেন টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা ৷

#বারাসত: ফের প্রাথমিক শিক্ষকপদের নিয়োগপত্র না পেয়ে বিক্ষোভ সামিল হলেন টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা ৷ বারাসতে উত্তর ২৪ পরগনার প্রাথমিক শিক্ষা সংসদের দফতরের সামনে বিক্ষোভে সামিল হলেন ১৮০ জন প্রাথমিক টেট উত্তীর্ণ ৷
প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য, প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ ৷ অথচ এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় অসন্তুষ্ট টেট পরীক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত ৷ সোমবার বারাসতে উত্তর ২৪ পরগনার সংসদের দফতরে এসে নিয়োগপত্রের দাবিতে বিক্ষোভ দেখান ১৮০ জন চাকরিপ্রার্থী ৷ তাদের অভিযোগ, সংসদের গাফিলতির কারণে নিয়োগপত্র পাচ্ছেন না ৷
চাকরিপ্রার্থীদের দাবি, পরীক্ষার ফর্মে তারা উল্লেখ না করা সত্ত্বেও সংসদ তাদের পার্শ্বশিক্ষক হিসেবে দেখানোয় সমস্ত যোগ্যতামান সফলতার সঙ্গে পেরনো সত্ত্বেও তাদের নিয়োগ আটকে গিয়েছে ৷ ফলপ্রকাশের পর এতদিন কেটে যাওয়া সত্ত্বেও সংসদ কোনও উদ্যোগ না নেওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা ৷
advertisement
advertisement
তবে শুধু বারাসত নয়, বর্ধমানে, বীরভূম বিভিন্ন জেলাতেই টেট নিয়ে অব্যাহত অসন্তুষ্টি ৷ কখনও দুর্নীতি, কখনও প্যানেলে কারচুপি সব অভিযোগ নিয়ে চলছে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নিয়োগ আটকে যাওয়ায় বিক্ষোভ প্রাথমিক টেট উত্তীর্ণদের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement