advertisement

Prasun Banerjee criticizes Aroop Biswas: 'ক্রীড়ামন্ত্রীকে দেখতেই পাই না!' মদনের ভূয়সী প্রশংসা, নাম না করে অরূপের সমালোচনায় প্রসূন

Last Updated:

দুই প্রাক্তন ফুটবলার তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেও এ বিষয়ে নিজে কিছু বলতে রাজি হননি মদন মিত্র

মদন মিত্রের ভূয়সী প্রশংসায় প্রসূন বন্দ্যোপাধ্যায়৷
মদন মিত্রের ভূয়সী প্রশংসায় প্রসূন বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: সাংসদ হওয়ার পর ক্রীড়া দফতরের কাজ দেখে তিনি অভিভূত হয়ে গিয়েছিলেন৷ কিন্তু বর্তমান ক্রীড়ামন্ত্রীকে দেখাই যায় না৷ প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের সামনেই এভাবে ক্রীড়া দফতরের কাজ নিয়ে আফশোস করতে শোনা গেল হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে৷ নাম না করে বর্তমান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসেরই সমালোচনা শোনা গেল প্রাক্তন ফুটবলারের মুখে৷ দলের সাংসদের এই বক্তব্য রীতিমতো অস্বস্তিতে রাজ্যের শাসক দল৷
শনিবার হাওড়ায় বস্ত্র দান উপলক্ষে একটি অনুষ্ঠানে একই মঞ্চে হাজির ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং কামারহাটির বিধায়ক মদন মিত্র৷ সেই অনুষ্ঠানেই মদনের প্রশংসায় পঞ্চমুখ হন প্রসূন৷ শুধু মানুষ হিসেবে নয়, ক্রীড়ামন্ত্রী থাকাকালীনও মদনের কাজের ভূয়সী প্রশংসা শোনা যায় তৃণমূল সাংসদের মুখে৷ আর এই প্রসঙ্গেই বর্তমান ক্রীড়ামন্ত্রী ও ক্রীড়া দফতর নিয়ে সমালোচনার সুর শোনা যায় প্রাক্তন ফুটবলারের গলায়৷
advertisement
advertisement
মদনের পাশে দাঁড়িয়েই প্রসূন বলেন, 'যেটা যার ভালো আমি বলব৷ কারও পায়ে ধরে আসিনি৷ আমাকে দিদি নিয়ে এসেছে৷ আপনাদের জন্য কাজ করছি৷ এই মানুষটার জন্য বলা দরকার৷ কী ভাল মানুষ, জানেন না৷ ওঁর মন অনেক বড়৷ রাস্তায় কেউ পড়ে থাকলে কোলে করে খাওয়ায়৷ কত খেলোয়াড়দের সাহায্য করে৷ একশোজনকে টাকা দেয়৷ আমরা ক্রীড়া দফতর প্রথম থেকে দেখে এত অভিভূত৷ কিন্তু এখন ক্রীড়া দফতর যেন হারিয়ে গেছে৷ ক্রীড়ামন্ত্রীকে দেখতেও পাইনা৷ একজন সাংসদ, অর্জুন পুরস্কার প্রাপ্ত, একটা টিকিট পাইনি৷'
advertisement
একা প্রসূন নন, অনুষ্ঠানে উপস্থিত আর এক প্রাক্তন ফুটবলার গৌতম সরকারও মদনের প্রশংসা করে বলেন, 'রাজ্য সরকারি উদ্যোগে প্রথম ফুটবল অ্যাকাডেমি ওর উদ্যোগেই হয়েছিল৷ এ রকম মানুষকে সরিয়ে রাখলে হবে না৷ ওঁর জয়গান করতে আসিনি৷ কিন্তু সত্যিটা সত্যি বলতে হবে৷ কাউকে ভয় পেলে চলবে না৷ শিরদাঁড়া সোজা রাখতে হবে৷ গরিব মানুষের জন্য রাজনীতি করে৷ বড়লোকদের জন্য নয়৷ মদন মিত্র আলাদা চরিত্র৷'
advertisement
দুই প্রাক্তন ফুটবলার তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেও এ বিষয়ে নিজে কিছু বলতে রাজি হননি মদন মিত্র৷ ২০১১ সালে তৃণমূল কংগ্রেস প্রথমবার ক্ষমতায়ল আসার পর মদন মিত্র হয়েছিলেন ক্রীড়ামন্ত্রী৷ যদিও পরবর্তী সময়ে সারদা কাণ্ডে গ্রেফতার হয়ে মন্ত্রিত্ব হাতছাড়া হয় মদনের৷ পরবর্তী সময়ে ফের একবার কামারহাটি থেকে বিধায়ক নির্বাচিত হলেও মন্ত্রিত্ব ফিরে পাননি মদন৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Prasun Banerjee criticizes Aroop Biswas: 'ক্রীড়ামন্ত্রীকে দেখতেই পাই না!' মদনের ভূয়সী প্রশংসা, নাম না করে অরূপের সমালোচনায় প্রসূন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement