advertisement

বাড়িতে ঢুকে ব্যাপক বোমাবাজি দুষ্কৃতীদের, ডোমকলে খুন ৩ তৃণমূলকর্মী

Last Updated:
ডোমকল ভোটের পরও ডোমকলে অব‍্যাহত সন্ত্রাস। খুন ৩ তৃণমূল কর্মী। তৃণমূলের অভিযোগ, খুনের পিছনে রয়েছে কংগ্রেস ও সিপিএম। অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।ভোটের ফলপ্রকাশের পর পেরিয়েছে তিন সপ্তাহ। তবু রাজনৈতিক সন্ত্রাস থামছে না ডোমকলে৷ শুক্রবার রাতে ডোমকলের গড়াইমাড়ির কুচিমাড়ায় খুন হয়েছেন ৩ তৃণমূলকর্মী।
সোহেল রানা এবং তাঁর কাকা খলিলউদ্দিন শেখকে বাড়িতে ঢুকে গুলি করে দুষ্কৃতীরা। তাঁদেরই আত্মীয় রহিদুল শেখকেও একই কায়দায় খুন করা হয়েছে । রাতভর চলে বোমাবাজি। বোমাবাজিতে আহত দুই তৃণমূলকর্মী। নিখোঁজ আরও এক।
লোকসভা ভোট ঘোষণার পর গত ১৮ মার্চ দুষ্কৃতীদের গুলিতে নিহত হন সোহেলের বাবা ডোমকল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আলতাফ হোসেন। সেই সময়ও হামলা হয় তাঁর আত্মীয় রহিদুল শেখের ওপর। এক সপ্তাহ আগেই জামিনে ছাড়া পেয়েছে আলতাফখুনের অভিযুক্তরা। আলতাফের ভাই খলিলউদ্দিনকেও একাধিকবার হুমকি দেয় দুষ্কৃতীরা।
advertisement
advertisement
তৃণমূলের অভিযোগ, এই খুনের পিছনে রয়েছে সিপিএম ও কংগ্রেস।
লোকসভা ভোটের দিন সকালেই কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে ডোমকলে আক্রান্ত হন তৃণমূল কাউন্সিলর জাহানারা বিবির স্বামী পোজাম্মেল আনসারি। পরে কলকাতার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কংগ্রেসের অবশ‍্য দাবি, নিজেদের গোষ্ঠীকোন্দল ঢাকতেই তাঁদের উপর বারবার দায় চাপাচ্ছে তৃণমূল। এই ঘটনায় বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। সন্দেহভাজন দুষ্কৃতীদের তালিকা তৈরি করেছে পুলিশ। একাধিক সন্দেহভাজন পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাড়িতে ঢুকে ব্যাপক বোমাবাজি দুষ্কৃতীদের, ডোমকলে খুন ৩ তৃণমূলকর্মী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement