advertisement

Cow Smuggling: মানুষ নয়, স্করপিও-র ভিতরে চার-চারটি গরু! গাড়ি থামাতেই পুলিশের চোখ কপালে

Last Updated:

কিছুদিন আগে বাঁকুড়ায় একটি দুধের গাড়ির ভিতর থেকেও বেশ কিছু গরু উদ্ধার হয়৷

এই গাড়িতে করেই চলছিল গরু পাচার৷
এই গাড়িতে করেই চলছিল গরু পাচার৷
#দীপক শর্মা, মাইথন: গরু পাচার কাণ্ড নিয়ে শোরগোল শুরু হওয়ার পর থেকেই পুলিশি ধরপাকড় বেড়েছে৷ তাই গরু পাচারকারীরা একদিকে যেমন সতর্ক হয়েছে, সেরকমই পাচারের জন্য নতুন নতুন পন্থা অবলম্বন করছে তারা৷ এবার স্করপিও গাড়িতে করে পাচারের সময় উদ্ধার হল গরু৷ চারটি গরু সমেত গাড়িটিকে আটক করে ঝাড়খণ্ডের মাইথন থানার পুলিশ৷
জানা গিয়েছে, এ দিন সাদা রংয়ের একটি স্করপিও গাড়ির ভিতরে একসঙ্গে চারটি গরুকে এ রাজ্যে পাচারের চেষ্টা চলছিল৷ চালকের পিছনের দিকের আসনগুলি খুলে ফেলে সেখানে রাখা হয়েছিল চারটি গরুকে কোনওরকমে বেঁধে রাখা হয়েছিল৷
advertisement
advertisement
পশ্চিমবঙ্গ- ঝাড়খণ্ড সীমান্তে গাড়িটিকে আটকায় মাইথন থানার পুলিশ৷ গরুগুলিকে উদ্ধার করলেও দেখা যায় তার মধ্যে একটির মৃত্যু হয়েছে৷ গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক এবং খালাসিকে৷ উদ্ধার হওয়া বাকি তিনটি গরুকে স্থানীয় গোশালার হাতে তুলে দেওয়া হয়েছে৷
গরু পাচার কাণ্ডে এ রাজ্যে ধরপাকড় শুরু হওয়ার পর থেকেই পাচারকারীদের চিন্তা বেড়েছে৷ তাই পুলিশের চোখে ফাঁকি দিয়ে গরু পাচারের চেষ্টা করছে তারা৷ কিছুদিন আগে বাঁকুড়ায় একটি দুধের গাড়ির ভিতর থেকেও বেশ কিছু গরু উদ্ধার হয়৷ গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ায় বেশ কয়েকটি গরুর মৃত্যুও হয়েছিল৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cow Smuggling: মানুষ নয়, স্করপিও-র ভিতরে চার-চারটি গরু! গাড়ি থামাতেই পুলিশের চোখ কপালে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement