advertisement

Purba Medinipur news: হঠাৎ উধাও পাঁচ পড়ুয়া, ছেলেধরা 'আতঙ্ক' পটাশপুরে! রাতভর তল্লাশি শেষে জানা গেল সত্যিটা

Last Updated:

টিউশন থেকে দীর্ঘ সময় বাড়ি ফিরে না আসায় তাদের বাবা-মায়েরা বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করেন।

নিখোঁজ পড়ুয়াদের উদ্ধার করে নিয়ে আসছে পুলিশ৷
নিখোঁজ পড়ুয়াদের উদ্ধার করে নিয়ে আসছে পুলিশ৷
পঙ্কজ দাশরথী, পটাশপুর: পাঁচ আদিবাসী কিশোর কিশোরীর নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে ছেলেধরা আতঙ্ক ছড়াল পূর্ব মেদিনীপুরের পটাশপুরেও৷ শেষ পর্যন্ত রাতভর তল্লাশি চালিয়ে জঙ্গল থেকে পাঁচ কিশোর কিশোরীকেই উদ্ধার করল পটাশপুর থানার পুলিশ৷ উদ্ধার হওয়া কিশোর কিশোরীরা জানিয়েছে, পড়াশোনা না করার জন্য বাড়িতে বকাবকি করায় পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা৷ উদ্ধার হওয়া পড়ুয়াদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে৷
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে পটাশপুর থানার ঝুরিয়া থেকে নিখোঁজ হয়ে যায় ওই পাঁচ কিশোর কিশোরী। এদের প্রত্যেকের বাড়ি ঝুরিয়া এলাকায়। পটাশপুর থানার পুলিশ জানায়, টিউশন পড়াতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেন ওই পাঁচ জন।
advertisement
advertisement
টিউশন থেকে দীর্ঘ সময় বাড়ি ফিরে না আসায় তাদের বাবা-মায়েরা বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করেন। তার পরেও কোথাও ছেলেমেয়েদের খোঁজ না পটাশপুর থানায় অভিযোগ জানায় নিখোঁজ পড়ুয়াদের অভিভাবকরা।
অভিযোগ পেয়েই দ্রুত তল্লাশি অভিযান শুরু করে পটাশপুর থানার পুলিশ৷ পটাশপুর থানা ওসির নেতৃত্বে পুলিশের একটি দল সারা রাত অভিযান চালিয়ে বুধবার ভোর ৪ টে নাগাদ প্রায় ১০ কিলোমিটার দুরে চাঁদপুরের একটি ফাঁকা মাঠ লাগোয়া জঙ্গলের ভিতর থেকে ওই কিশোর কিশোরীদের উদ্ধার করে৷ তখনই তারা জানায়, বাড়িতে বকাবকি করার কারণেই পালিয়ে এসেছিল তারা৷
advertisement
উদ্ধার হওয়া কিশোর কিশোরীদের নতুন পোশাক ও কিছু খাবার দিয়ে তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন পটাশপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রঞ্জিত বিশ্বাস। সন্তানদের ফিরে পেয়ে তাঁদের বাবা-মায়েরাও স্বস্তির নিঃশ্বাস ফেলেন। পুলিশকেও ধন্যবাদ জানান তাঁরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Medinipur news: হঠাৎ উধাও পাঁচ পড়ুয়া, ছেলেধরা 'আতঙ্ক' পটাশপুরে! রাতভর তল্লাশি শেষে জানা গেল সত্যিটা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement