advertisement

Minakhan Xerox Centre: সবাই জানত জেরক্স সেন্টার, ভিতরে কী চলছিল? মিনাখার দোকানে হানা দিয়ে হতবাক পুলিশ

Last Updated:

এই ঘটনায় জেরক্সের দোকানের মালিক বাকি বিল্লাহ গাজি এবং আব্দুল মাতিন নামে দু জনকে গতকাল আটক করেছিল মিনাখা থানার পুলিশ৷

মিনাখার এই জেরক্সের দোকানেই হানা দেয় পুলিশ৷
মিনাখার এই জেরক্সের দোকানেই হানা দেয় পুলিশ৷
অনুপম সাহা, মিনাখা: সবাই জানত জেরক্স করার দোকান৷ মিনাখা বাজারের সেই সাধারণ জেরক্সের দোকানেই বৃহস্পতিবার পুলিশ হানা দেওয়ার পর অবাক হয়ে গিয়েছিলেন স্থা্নীয় বাসিন্দারা৷ পরে জানা গেল জেরক্সের আড়ালে ওই দোকানেই তৈরি করা হত নকল আধার কার্ড৷
এই ঘটনায় জেরক্সের দোকানের মালিক বাকি বিল্লাহ গাজি এবং আব্দুল মাতিন নামে দু জনকে গতকাল আটক করেছিল মিনাখা থানার পুলিশ৷ জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করে এ দিন বসিরহাট আদালতে পাঠানো হয়েছে৷
পুলিশ সূত্রে খবর, ওই জেরক্সের দোকান থেকে একটি ল্যাপটপ, একটি ফিঙ্গারপ্রিন্ট মেশিন, আধার কার্ডের জন্য চোখের ছবি তোলার বিশেষ মেশিন সহ আধার কার্ড তৈরি করার বিভিন্ন ধরনের জিনিসপত্র ও বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
advertisement
advertisement
ভুয়ো আধার কার্ড তৈরির এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা করছে পুলিশ৷ পাশাপাশি, ওই ভুয়ো আধার কার্ড তৈরির দোকান থেকে কতজনকে নকল আধার কার্ড তৈরি করে দেওয়া হয়েছে, তাও জানার চেষ্টা করছে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Minakhan Xerox Centre: সবাই জানত জেরক্স সেন্টার, ভিতরে কী চলছিল? মিনাখার দোকানে হানা দিয়ে হতবাক পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement