advertisement

ফের দুর্ঘটনা বাসন্তী হাইওয়েতে! দ্রুতগতির ট্রাক প্রাণ কেড়ে নিল পুলিশকর্মীর

Last Updated:

কাজ সেরে মোটরবাইকে কোয়ার্টারে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের এক অফিসারের

প্রতিকি ছবি 
প্রতিকি ছবি 
দক্ষিণ ২৪ পরগনা ভাঙ্গড়, সুমন সাহা: কাজ সেরে মোটরবাইক করে কোয়ার্টারে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের এক অফিসারের। রাতে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের মাধবপুর থানা এলাকার বৈরামপুরে, বাসন্তী হাইওয়েতে। মৃতের নাম সাহাবুদ্দিন বিশ্বাস (৪৫)। তাঁর বাড়ি মালদহে। পুলিশ জানায়, সাহাবুদ্দিন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (এএসআই) পদে ছিলেন। ভাঙড় ডিভিশনের ডিসি অফিসে কর্মরত ছিলেন। ‘ডিউটি’ সেরে বাইকে কলকাতায় পুলিশের বডিগার্ড লাইনের কোয়ার্টারে ফিরছিলেন। বৈরামপুরের কাছে ঘন কুয়াশার মধ্যে পিছন থেকে একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপরেই ঘটনাস্থলে যান পদস্থ পুলিশকর্তারা। ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক। তার খোঁজ শুরু হয়েছে। কয়েকদিন আগে ভাঙড় ডিভিশনের মাধবপুর থানার উদ্বোধন করেন সিপি। এটি ভাঙড়ের পাঁচ নম্বর থানা। কমিশনার জানান, ২০২৬ সালে বিধানসভা ভোটের আগে বিজয়গঞ্জ বাজার থানা এবং পরে হাতিশালা ও বোদরা থানা চালু হবে।
নতুন থানার ওসি হিসেবে দায়িত্ব পেলেন জোড়াসাঁকো থানার অ্যাডিশনাল ওসি সৌরভ দত্ত এবং মাধবপুরের অ্যাডিশনাল ওসি হলেন কাজল ঘোষ।
বর্তমানে ভাঙড় ডিভিশন প্রায় ২১৫ বর্গকিলোমিটার এলাকায় নজরদারির দায়িত্ব সামলাচ্ছেন প্রায় ৫০০ পুলিশকর্মী। এলাকাজুড়ে লাগানো হয়েছে ২৫০-র বেশি সিসিটিভি ক্যামেরা। ২০২২- ২৩ সালে ভাঙড়ের আইনশৃঙ্খলা যা ছিল তার থেকে এখন অনেক উন্নত হয়েছে। কলকাতায় পথ দুর্ঘটনা আগের থেকে অনেক কমেছে এবং দেশের মধ্যে কলকাতার ট্র্যাফিক ব্যবস্থা ও আইন শৃঙ্খলা অনন্য নজির স্থাপন করবে বলেও দাবি করেন পুলিশ কমিশনার।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফের দুর্ঘটনা বাসন্তী হাইওয়েতে! দ্রুতগতির ট্রাক প্রাণ কেড়ে নিল পুলিশকর্মীর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement