advertisement

পূর্বস্থলীতে গুলি চালানোর পেছনে বালি মাফিয়ারা? জোরদার তদন্ত পুলিশের

Last Updated:

পূর্বস্থলী থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। পিছু ধাওয়া করা চারচাকা গাড়িটকে শনাক্ত করে গাড়িটিকে আটক করা হয়েছে

#বর্ধমান: রাস্তায় গাড়ি চলাচল বন্ধ কেন তা খতিয়ে দেখতে পূর্বস্থলী থেকে কাটোয়ার দিকে এস টি কে কে রোড ধরে যাচ্ছিলেন মোটর ভেহিকেল ইন্সপেক্টররা। কাটোয়ার রামদাসপুরের কাছে বেশ কয়েকটি বালি বোঝাই ট্রাক ও ডাম্পার দাঁড়িয়ে থাকতে দেখেন তাঁরা। সেখানে পৌঁছতেই দ্রুত গতিতে আসা একটি চারচাকা গাড়ি সামনাসামনি দাঁড়িয়ে তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। প্রাণে বাঁচতে গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করেন ওই পরিবহণ আধিকারিকরা।  পিছন থেকেও তাঁদের গুলি করে ধাওয়া করা হয় বলে অভিযোগ। কী কারনে গুলি? উত্তর খুঁজছে পুলিশ।
পূর্বস্থলী থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। পিছু ধাওয়া করা চারচাকা গাড়িটকে শনাক্ত করে গাড়িটিকে আটক করা হয়েছে। গাড়ির চালক শান্তনু মজুমদারকেও গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তনু মজুমদারের গাড়ির ব্যবসা রয়েছে। তাঁর কয়েকটি ডাম্পারও রয়েছে। সেই ডাম্পারে করে বিভিন্ন সময়ে বালি, পাথর সরবরাহের ব্যবসা করত। কোথা থেকে, কীভাবে ও কী কারণে গুলি ছোঁড়ার এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে,কালনা মোটর ভেহিক্যাল এনফোর্সমেন্টের আধিকারিকরা বুধবার গভীর রাতে কালনা-কাটোয়া এসটিকেকে চেকিংয়ে ছিলেন। কাটোয়ার দিক থেকে পূর্বস্থলীর দিকে যাওয়ার সময় হঠাৎ করে সামনের দিক থেকে আসা একটি গাড়ি থেকে তাঁদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। যদিও সেই গুলি গাড়ির গায়ে লেগে ছিটকে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও আতঙ্কিত হয়ে পড়েন আধিকারিকরা। পরক্ষণেই সামনের গাড়িটি কাটোয়ার দিকে চলে যায়। এর কিছুক্ষণ পরই একটি চারচাকা গাড়ি আধিকারিকদের গাড়ি ধাওয়া করে।
advertisement
advertisement
পরিবহণ আধিকারিক অভিজিৎ ঘোষ বলেন, '' ওভারলোডিং গাড়ি ধরতে আমরা রুটিন চেক আপে ছিলাম। সেইসময় সামনের দিক থেকে একটি চারচাকা গাড়ি থেকে গুলি ছুঁড়ে কাটোয়ার দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুলি গাড়িতে লাগে। রাত দেড়টা নাগাদ এমনই এক ঘটনায় আমরা ভয় পেয়ে যাই। এর কিছুক্ষণ পরেই দেখি একটি চার চাকা গাড়ি আমাদের পিছু নিয়েছে। কী কারণে এইরকম ঘটনা ঘটলো বুঝে উঠতে পারছি না।''
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পূর্বস্থলীতে গুলি চালানোর পেছনে বালি মাফিয়ারা? জোরদার তদন্ত পুলিশের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement