advertisement

Egra Chairman Arrest: জমি দুর্নীতির অভিযোগে গ্রেফতার এগরার পুরপ্রধান, পুরসভা ধরে রাখতে পারবে তৃণমূল? জমে গেল অঙ্ক

Last Updated:

জেলা পুলিশ সূত্রে খবর, এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়েকের বিরুদ্ধে সরকারি জমি প্রয়োজনীয় অনুমোদন না নিয়েই বেআইনি ভাবে লিজ দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল৷

গ্রেফতার এগরার পুরপ্রধান স্বপন নায়েক৷
গ্রেফতার এগরার পুরপ্রধান স্বপন নায়েক৷
পঙ্কজ দাশরথী, এগরা: দুর্নীতির অভিযোগে গ্রেফতার পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়েক৷ গতকাল রাতেই তৃণমূলের পুরপ্রধানকে কলকাতা থেকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ গ্রেফতার করেছে বলে খবর৷ গ্রেফতারির কথা স্বীকার করেছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার মিতুলকুমার দে৷
জেলা পুলিশ সূত্রে খবর, এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়েকের বিরুদ্ধে সরকারি জমি প্রয়োজনীয় অনুমোদন না নিয়েই বেআইনি ভাবে লিজ দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল৷ যার ফলে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছিল৷ এই অভিযোগের তদন্তে নেমেই স্বপন নায়েককে গ্রেফতার করেছে পুলিশ৷ গত ২০ ডিসেম্বর এগরা পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে পুলিশের অভিযোগ দায়ের করেছিলেন এগরা-১ -এর বিএলআরও৷
advertisement
অভিযোগ, এগরার আকলাবাদ এলাকায় একটি বাজার তৈরির জন্য এগরা পুরসভার সঙ্গে আকলাবাদেরই বাসিন্দা সাধনকান্তি উথাসনি নামে এক ব্যক্তির রীতিমতো চুক্তি করে একটি জমি লিজ দেওয়া হয়৷ কুড়ি বছরের ওই লিজ চুক্তির ভিত্তিতে সেখানে একটি বাজারও গড়ে ওঠে৷ যদিও, সেই চুক্তি করার আগে প্রয়োজনীয় কোনও অনুমোদনই নেওয়া হয়নি বলে অভিযোগ৷ এর পরই এগরার এসডিও-র নির্দেশে চেয়ারম্যানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন এগরা-১-এর বিএলআরও৷
advertisement
advertisement
স্বপন নায়েকের গ্রেফতারির ফলে এগরা পুরসভায় ক্ষমতার হাতবদলের সম্ভাবনাও তৈরি হয়েছে৷ কারণ ১৪ ওয়ার্ডের এগরা পুরসভায় তৃণমূলের দখলে ছিল ৭টি ওয়ার্ড৷ অন্যদিকে বিজেপি-র হাতে রয়েছে ৫ জন কাউন্সিলর৷ ১ জন নির্দল এবং ১ জন কাউন্সিলর কংগ্রেসের৷ ফলে বিরোধীরা একজোট হলে পুরসভা হাতছাড়া হতে পারে তৃণমূলের৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Egra Chairman Arrest: জমি দুর্নীতির অভিযোগে গ্রেফতার এগরার পুরপ্রধান, পুরসভা ধরে রাখতে পারবে তৃণমূল? জমে গেল অঙ্ক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement