advertisement

সুন্দরবনে পর্যটকদের নৌকায় ডাকাতি করতে এসে ধৃত সাত জলদস্যু !

Last Updated:

সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকদের নৌকায় ডাকাতি করতে এসে এক বাংলাদেশি-সহ মোট সাত জন জলদস্যুকে গ্রেফতার করল পুলিশ I

#সুন্দরবন:  সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকদের নৌকায় ডাকাতি করতে এসে এক বাংলাদেশি-সহ মোট সাত জন জলদস্যুকে গ্রেফতার করল পুলিশ I উদ্ধার হয়েছে একটি জলদস্যুদের নৌকা ও প্রচুর আগ্নেয়াস্ত্র I ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ কুলতলির মাতলা নদীতে I
এদিন পুলিশের কাছে গোপন সূত্রে আসে যে জলদস্যুদের একটি দল ডাকাতির উদ্দেশ্যে আসছে আর এই খবর পেয়ে দক্ষিন ২৪ পরগনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব )-অরিজিত সিনহার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী কৈখালি ঘাট থেকে স্পিড বোট নিয়ে তল্লাশি চালাতে থাকে মৎস্যজীবীদের নৌকা গুলোতে I
পুলিশ দেখতে পেয়ে সাত জন জলদস্যূ মাতলা নদীতে ঝাঁপ মেরে পালানোর চেষ্টা করে ৷ জল থেকে সাত জনকেই ধরে ফেলে তাদের গ্রেফতার করা হয় I পুলিশ জলদস্যূদের নৌকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে ৫ টি এক নলা বন্দুক , ১ টি ওয়ান শাটার ,৪২ রাউন্ড কার্তুজ এবং দুটি চপার ও ছুরি I ধৃতদেরকে আজ শনিবার বারুইপুর আদালতে তোলা হবে I
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সুন্দরবনে পর্যটকদের নৌকায় ডাকাতি করতে এসে ধৃত সাত জলদস্যু !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement