advertisement

Train Time: দিনের পর দিন দেরিতে ট্রেন! লোকাল, এক্সপ্রেস...সবেতেই এক অবস্থা, বিপাকে পূর্ব মেদিনীপুরের যাত্রীরা

Last Updated:

পূর্ব মেদিনীপুর জেলার সাধারণ মানুষ প্রতিদিনের কাজের জন্য বাইরে যেতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। কারণ দক্ষিণ-পূর্ব রেলওয়ের শাখায় লোকাল ট্রেনগুলি কোনও নির্দিষ্ট সময়সূচী মেনে চলছে না। 

+
কোলাঘাট

কোলাঘাট স্টেশন

কোলাঘাট, সৈকত শী: পূর্ব মেদিনীপুর জেলার সাধারণ মানুষ প্রতিদিনের কাজের জন্য বাইরে যেতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। কারণ দক্ষিণ-পূর্ব রেলওয়ের শাখায় লোকাল ট্রেনগুলি কোনও নির্দিষ্ট সময়সূচী মেনে চলছে না। এই রেল সমস্যা জেলার মানুষের জন্য একটি বড় মাথাব্যথার কারণ৷
দক্ষিণ-পূর্ব শাখা রেল চলাচলের সময় নিয়ে যাত্রীদের ক্ষোভের অন্ত নেই। যাত্রীদের অভিযোগ, সময় সারণী অনুযায়ী ট্রেন না চলাটাই যেন এই শাখায় নিয়মে হয়ে দাঁড়িয়েছে। দিনের পর দিন ট্রেনের এই দেরিতে চলা, পূর্ব মেদিনীপুর জেলার সাধারণ মানুষের কাছে দুর্বিষহ যন্ত্রণা হয়ে উঠেছে।
advertisement
advertisement
কাজের প্রয়োজন বা নিত্যদিনের তাগিদে পূর্ব মেদিনীপুর জেলার বহু মানুষ ট্রেনের উপর নির্ভরশীল। হাওড়া এবং কলকাতা যাতায়াতের জন্য পাঁশকুড়া, মেচেদা, কোলাঘাট স্টেশনে লোকাল ট্রেনে ওঠে। হলদিয়া থেকে হাওড়ার উদ্দেশ্যে সরাসরি লোকাল ট্রেন রয়েছে। রয়েছে লোকাল ট্রেন রয়েছে রেলের সময় সারণি। কিন্তু সময় মত ট্রেন, তা উধাও! ট্রেনের জন্য সময় স্টেশনে এসে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়।
advertisement
লোকাল ট্রেনের এই সমস্যার জন্য বেসরকারি সংস্থায় কাজ হারিয়েছে জেলার অনেক মানুষই। প্রতিনিয়ত প্রতিটি লোকাল ট্রেনে প্রায় আধঘন্টা থেকে এক ঘন্টারও বেশি লেটে চলে। শুধু লোকাল ট্রেন নয় এর পাশাপাশি একই অবস্থা মেইল ও এক্সপ্রেস ট্রেনের। রেল সূত্রের খবর, জেলায় সর্বাধিক টিকিট বিক্রি হয় মেচেদা ও পাঁশকুড়া স্টেশন থেকে। প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে।
advertisement
কোলাঘাটের বাসিন্দা অসীম দাস জানান, এই রুটে লোকাল ট্রেন অনিমিত হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছি আমরা। প্রতিদিন যাতায়াতের সময় আগে থেকে বের হতে হচ্ছে। তবুও স্টেশনে এসে মিলছে না ট্রেন। লোকাল ট্রেন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। ফলে বাধ্য হয়েই বেশি ভাড়া দিয়ে বাসে যেতে হচ্ছে।” সারা বাংলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতি’র দাবি, সময় চলছে না লোকাল ট্রেন। বেশি ভাড়া দিয়ে ফুল মার্কেটে নিয়ে যেতে হচ্ছে। বাসের ছাদে ফুল নিয়ে যাওয়ার কারণে তাদের পুলিশের মামলাও দিচ্ছে।”
advertisement
বহু ট্রেনই নির্দিষ্ট সময়ে চলছে না। নিত্য যাত্রী থেকে শুরু করে ফুল ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন। ট্রেন দেরিতে চলায় কোলাঘাট থেকে ফুল নিয়ে কলকাতার মল্লিক ঘাট বাজারে সঠিক সময়ে পৌঁছতে পারছেন না ব্যবসায়ীরা। ফলে ফুলের ভাল দাম থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ।
advertisement
লোকাল ট্রেনের সমস্যার কারণে পূর্ব মেদিনীপুরের সাধারণ মানুষ কলকাতা বা হাওড়া যাতায়াতের জন্য একপ্রকার বাধ্য হয়েছে বাসকে বেছে নিতে। জেলার সাধারণ মানুষের দাবি, তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করুক ভারতীয় রেল। এই সমস্যার সমাধান কবে তা নিয়ে কোনও সদর্থক উত্তর মেলেনি ভারতীয় রেলের দক্ষিণ-পূর্ব শাখা থেকে। দক্ষিণ পূর্ব শাখা জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা অবগত।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Train Time: দিনের পর দিন দেরিতে ট্রেন! লোকাল, এক্সপ্রেস...সবেতেই এক অবস্থা, বিপাকে পূর্ব মেদিনীপুরের যাত্রীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement