advertisement

চিকিৎসার গাফিলতিতে ফের রোগী মৃত্যুর অভিযোগ সরকারি হাসপাতালে !

Last Updated:

ফের সরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল।

#রামপুরহাট: ফের সরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল। আর সেই অভিযোগে হাসপাতালের সুপারকে ঘিরে বিক্ষোভ দেখালেন রোগীর আত্মীয়রা। চিকিৎসকের শাস্তির দাবিতে সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ ঘটনাকে  ঘিরে উত্তেজনা ছড়ালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট হাসপাতালে।
উল্লেখ্য, গত ১২ তারিখ পেটের সমস্যা, বমি নিয়ে রামপুরহাট হাসপাতালে ভর্তি হয় রামপুরহাট বড়জড়া গ্রামের বাসিন্দা কাজল মন্ডল। চিকিৎসায় চরম গাফিলতির বিষয়টা ধরা পড়ে ৷ এমনকি, ঠিক সময়ে স্যালাইন থেকে শুরু করে কোনও কিছুই দেওয়া হয়নি। উলটে ওই চিকিৎসক ১৩ তারিখ তাকে ছুটি দিয়য়ে দেয় ৷
পরিবারের লোক ছুটি না দেওয়ার আবেদন করে। আর বাড়ি নিয়ে যাওয়ার পর আজ আবার অসুস্থ হলে রোগীকে হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসকরা বেসরকারি নার্সিংহোমে বেশি সময় দেন সে কারণেই সরকারি হাসপাতালে চিকিৎসা ঠিকমতো পাওয়া যায় না। এরপর হাসপাতালের সুপার সুবোধ কুমার মন্ডলকে ঘিরে বিক্ষোভ দেখায় মৃত রোগীর পরিবার ৷ পরিস্থিতি আরও হলে রামপুরহাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চিকিৎসার গাফিলতিতে ফের রোগী মৃত্যুর অভিযোগ সরকারি হাসপাতালে !
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement