advertisement

Murshidabad News: ভয়ঙ্কর! সব গিলে খাচ্ছে...! পদ্মায় তলিয়ে গেল বিএসএফ ক্যাম্পের আউট পোস্ট পয়েন্ট

Last Updated:

Murshidabad News: মুর্শিদাবাদের আখেরিগঞ্জ সীমান্তবর্তী নির্মলচর রাজাপুর পাতিবনা এলাকায় সোমবার সকাল থেকেই শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। পদ্মার গর্ভে তলিয়ে গেল বিএসএফ ক্যাম্পের আউট পোস্ট।

+
পদ্মায়

পদ্মায় তলিয়ে গেল আখেরীগঞ্জ বিএসএফ ক্যাম্পের আউট পোস্ট পয়েন্ট

মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: মুর্শিদাবাদের আখেরিগঞ্জ সীমান্তবর্তী নির্মলচর রাজাপুর পাতিবনা এলাকায় সোমবার সকাল থেকেই শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। পদ্মার গর্ভে তলিয়ে গেল বিএসএফ ক্যাম্পের আউট পোস্ট। সকাল ১০টা ৩০ নাগাদ সেই ভয়াবহ ভাঙন দেখা যায়।
সামশেরগঞ্জ ও লালগোলার পর এবার বড় ধরণের ভাঙনের কবলে মুর্শিদাবাদের আখেরিগঞ্জ। ভাঙনের জেরে তলিয়ে গেল সীমান্তের বিএসএফ আউটপোস্ট। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙন কবলিত এলাকায় ।
আরও পড়ুন-দিঘায় ধুন্ধুমার কাণ্ড…! রাতের অন্ধকারে হোটেলে অভিযান চালাতেই কেলেঙ্কারি ফাঁস! পর্যটকদের বার করে দেওয়ার পরই যা ঘটল…
স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙনের জেরে ক্যাম্পের চারপাশের একাধিক এলাকা নদীগর্ভে তলিয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি নামেন ইলেকট্রিক বিভাগের কর্মীরা। সনি শেখ ও কুড়ান শেখের নেতৃত্বে ইলেকট্রিক লাইন, পোল, সোলার লাইট-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম দ্রুত খুলে এনে নিরাপদে বিএসএফ ক্যাম্পে রাখা হয়। তারা বিগত চার-পাঁচ বছর ধরে নিষ্ঠার সঙ্গে এই দফতরে কাজ করে আসছেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে তারা সরঞ্জাম উদ্ধার করেন।
advertisement
advertisement
আরও পড়ুন-পুরুষদের ‘রামবাণ’…! রাতে ঘুমানোর আগে দিন এক চুমুক, সকালেই ছুটবেন তেজি ঘোড়ার মতো, ৭ দিনে জেগে উঠবে ঝিমিয়ে পড়া পুরুষত্ব, যৌবন-স্ট্যামিনা চাঙ্গা!
এদিনের ভাঙনে সীমান্তবর্তী গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভাঙনের জেরে বড় অংশ নদীগর্ভে তলিয়ে যাওয়ায় চরম আশঙ্কার মুখে পড়েছেন এলাকাবাসী। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, ভাঙন রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে পরিস্থিতি যে মুহূর্তে অত্যন্ত ভয়াবহ আকার নিয়েছে। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎই সোমবার সকাল থেকেই চোখের সামনে ভাঙন শুরু হয়েছে। আমরা আতঙ্কিত। জিরো পয়েন্টের কাছেই আউটপোস্ট পড়েছিল। আর সেই আউটপোস্ট হঠাৎই তলিয়ে যায়। আমরা এই ঘটনার জেরে আতঙ্কিত।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ভয়ঙ্কর! সব গিলে খাচ্ছে...! পদ্মায় তলিয়ে গেল বিএসএফ ক্যাম্পের আউট পোস্ট পয়েন্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement