advertisement

অনুষ্ঠান সেরে ফেরার পথেই সব শেষ! মগরাহাটে লরির ধাক্কায় মৃত সঙ্গীতশিল্পী

Last Updated:

অনুষ্ঠান সেরে বাইকে চেপে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সঙ্গীতশিল্পীর। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার ঝিনকি মোড় এলাকার। মৃত সঙ্গীতশিল্পী রূপ কুমার দাস (৪২) মগরাহাট থানার আলিদা দাসপাড়ার বাসিন্দা।

পথ দুর্ঘটনা | প্রতীকী ছবি
পথ দুর্ঘটনা | প্রতীকী ছবি
আনিশ উদ্দিন মোল্লা, মগরাহাট : অনুষ্ঠান সেরে বাইকে চেপে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সঙ্গীতশিল্পীর। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার ঝিনকি মোড় এলাকার। মৃত সঙ্গীতশিল্পী রূপ কুমার দাস (৪২) মগরাহাট থানার আলিদা দাসপাড়ার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,রূপ কুমার দাস একজন সঙ্গীতশিল্পী ছিলেন। তিনি বিভিন্ন অনুষ্ঠানে গান করতেন। সেই রকমই গতকাল নেপালগঞ্জে একটি অনুষ্ঠান সেরে নিজের বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ঝিনকি মোড় এলাকায় তাঁকে একটি ট্রাক ধাক্কা মেরে বেরিয়ে যায়। পরে ঘটনাস্থলে মগরাহাট থানার পুলিশ পৌঁছে রূপ কুমার দাসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। দেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অনুষ্ঠান সেরে ফেরার পথেই সব শেষ! মগরাহাটে লরির ধাক্কায় মৃত সঙ্গীতশিল্পী
Next Article
advertisement
West Bengal Weather Update: বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির
  • বসন্তে বৃষ্টির সম্ভাবনা !

  • সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • জেনে নিন আবহাওযার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement