advertisement

৭০ বছরের বৃদ্ধা মাকে বাড়িতে আটকে শ্বশুরবাড়ি গেল ছেলে, বৌমা! বৃদ্ধার সঙ্গে ঘটল অঘটন

Last Updated:

Bangaon- বাড়ির গেটে তালা দিয়ে চলে গিয়েছে ছেলে, বৌমা! চারদিন ধরে বাড়ি থেকে বেরোতে পারেনি বৃদ্ধা মা। ঘটনাস্থলে পৌঁছল বনগাঁ থানার পুলিশ।

News18
News18
বনগাঁ: বাড়ির গেটে তালা দিয়ে চলে গিয়েছে ছেলে, বৌমা! চারদিন ধরে বাড়ি থেকে বেরোতে পারেনি বৃদ্ধা মা। ঘটনাস্থলে পৌঁছল বনগাঁ থানার পুলিশ।
উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের দেবগড় এলাকার বিল্ল বিশ্বাস ৭০ বছরের বৃদ্ধা। তাঁকে বাড়িতে আটকে রেখে তাঁর বড় ছেলে উজ্জ্বল বিশ্বাস স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি চলে যান বলে অভিযোগ। চারদিন ধরে বাড়ি থেকে বেরোতে পারেননি বৃদ্ধা। শেষে পাঁচিল টপকে বাড়ি থেকে বের হতে গিয়ে চোট পেয়েছেন পায়ে। শনিবার তাঁর ছোট বৌমা এসে বনগাঁ থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন- নবান্নে উৎসবে কী হয় এই গ্রামে জানেন? দূর-দূরান্ত থেকে ছুটে আসেন মানুষরা…
এই বিষয়ে বিল্ল বিশ্বাস অভিযোগ করেছেন, তাঁর বড় ছেলে ও বৌমা এর আগেও তাঁর উপর অত্যাচার করত। চারদিন আগে বাড়ির গেটে তালা মেরে দিয়ে তাঁরা কোথায় চলে যায়! বাড়ি থেকে তিনি বেরোতে পারছেন না। রান্না করতে পারছেন না। তার উপরে যাতে আর নির্যাতন না করা হয় সেটাই চাইছেন তিনি।
advertisement
advertisement
অন্যদিকে, স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন তাঁদের কাছে গিয়ে মা বিল্ল বিশ্বাস কান্নাকাটি করে এই কথা জানিয়েছেন। তিনি যেন সুষ্ঠুভাবে থাকতে পারেন সেটাই চাইছেন তাঁরাও।
-অনিরুদ্ধ কির্তনীয়া
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৭০ বছরের বৃদ্ধা মাকে বাড়িতে আটকে শ্বশুরবাড়ি গেল ছেলে, বৌমা! বৃদ্ধার সঙ্গে ঘটল অঘটন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement