advertisement

North 24 Parganas Tourism: বছর শেষে শিকড়ের টান, শিল্প-সংস্কৃতির মিলনস্থল হয়ে দাঁড়িয়েছে টাকির পুবের বাড়ি! নতুন রূপ নজর কাড়ছে পর্যটকদের

Last Updated:

North 24 Parganas Tourism: বর্ষ শেষে টাকির পুবের বাড়ি যেন টুকরো সোনাঝুরি। বছরের শেষ প্রান্তে এসে বর্ষা বিদায় ও নতুন বছরের আগমনী মুহূর্তকে ঘিরে নতুন রূপে সেজে উঠেছে টাকির ঐতিহ্যবাহী পুবের বাড়ি।

+
টাকি

টাকি পুবের বাড়ি

বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: বর্ষ শেষে টাকির পুবের বাড়ি যেন টুকরো সোনাঝুরি। বছরের শেষ প্রান্তে এসে বর্ষা বিদায় ও নতুন বছরের আগমনী মুহূর্তকে ঘিরে নতুন রূপে সেজে উঠেছে টাকির ঐতিহ্যবাহী পুবের বাড়ি। আলো-রঙ আর সৃজনশীলতার ছোঁয়ায় প্রাচীন এই রাজবাড়ি চত্বর যেন পরিণত হয়েছে এক টুকরো সোনাঝুরিতে। শীতের মিঠে আমেজে ইতিহাস আর শিল্পের মেলবন্ধন পর্যটকদের মন কেড়ে নিচ্ছে।
পুবের বাড়ির অঙ্গনে সাজানো হয়েছে হরেক রকম হাতের কারুকার্য ও হস্তশিল্পের স্টল। মাটির কাজ, কাঠের শিল্প, বেত ও পাটের সামগ্রী, রঙিন আলপনা ও ঘর সাজানোর নানা সামগ্রীতে ভরে উঠেছে প্রতিটি কোণা। পাশাপাশি শীতের বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে নানা রকম পিঠেপুলি ও গ্রামীণ স্বাদের খাবারের স্টল, যা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিচ্ছে।
advertisement
advertisement
উল্লেখযোগ্য দিক হল, উত্তর ২৪ পরগনার পুবের বাড়ির এই সমস্ত স্টল পরিচালনার দায়িত্বে রয়েছেন স্থানীয় মহিলারাই। নিজেদের হাতের তৈরি শিল্পকর্ম ও খাবারের মাধ্যমে তাঁরা যেমন আত্মনির্ভরতার দৃষ্টান্ত রাখছেন, তেমনই তুলে ধরছেন গ্রামবাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে। পর্যটকদের সঙ্গে সরাসরি যোগাযোগে তাঁদের আত্মবিশ্বাস ও আন্তরিকতা আলাদা মাত্রা যোগ করেছে এই আয়োজনকে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দিনের পর দিন জেলা তো বটেই, ভিন রাজ্য থেকেও বহু পর্যটক ভিড় জমাচ্ছেন টাকিতে। ইছামতি নদীর বুকে নৌকা বিহার, মিনি সুন্দরবনের সবুজ প্রকৃতি উপভোগের পাশাপাশি প্রাচীন পুবের বাড়িতে এসে তাঁরা পাচ্ছেন এক শান্ত, স্নিগ্ধ পরিবেশ। অনেকের কাছেই এই অভিজ্ঞতা যেন শান্তিনিকেতনের মতোই মন ছুঁয়ে যাওয়া। সব মিলিয়ে বর্ষ শেষের এই সময়ে টাকির পুবের বাড়ি হয়ে উঠেছে ইতিহাস, শিল্প, সংস্কৃতি ও প্রকৃতির এক অনন্য মিলনস্থল। নতুন বছরের প্রাক্কালে এমন সৌন্দর্য ও শান্তির আবেশ পর্যটকদের কাছে নিঃসন্দেহে এক বাড়তি পাওনা হয়ে থাকছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas Tourism: বছর শেষে শিকড়ের টান, শিল্প-সংস্কৃতির মিলনস্থল হয়ে দাঁড়িয়েছে টাকির পুবের বাড়ি! নতুন রূপ নজর কাড়ছে পর্যটকদের
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement