advertisement

North 24 Parganas News: উৎসবের মরশুমে হাড়োয়ায় আতঙ্ক! সোনার দোকান থেকে উধাও ২০ ভরি সোনা, ৮ কেজি রুপো, চরম সর্বনাশ ব্যবসায়ীর

Last Updated:

North 24 Parganas News: দোকানের বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় সোনার খালি বাক্স, যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা।

দোকানের সামনে ভিড়
দোকানের সামনে ভিড়
হাড়োয়া, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যাঃ হাড়োয়ার বাজারে আতঙ্ক। সোনার দোকান থেকে উধাও হয়ে গেল ২০ ভরি সোনা ও ৮ কেজি রুপো। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হাড়োয়া থানার গোবেরিয়া বাজারের ঘটনাটি ঘটেছে। এদিন ভোররাতের এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সোনার দোকানের সাটার, তালা, দেওয়াল ও লকার ভেঙে প্রায় ৪০ লক্ষ টাকার সোনা-রুপো ও নগদ অর্থ লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। দোকানের মালিক শিবনাথ পাল সকালে এসে দেখেন, দোকানের লোহার সিন্দুক ভাঙা। সিসিটিভি ক্যামেরাও ভাঙা এবং মুখ ঘোরানো অবস্থায় রয়েছে। পাশাপাশি দোকানের একাধিক সিসিটিভির হার্ডডিস্ক খুলে নেওয়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে ওয়াইফাই সংযোগ। দোকানের ভিতরে ব্যাপক তছনছের চিহ্ন দেখা যায়।
advertisement
আরও পড়ুনঃ নতুন বছর দেখার আগেই সব শেষ! শান্তিপুরে ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতবিক্ষত হয়ে গেলেন বাইক চালক, শোকে পাথর পরিবার
দোকান সূত্রে জানা গিয়েছে, সিন্দুকে রাখা প্রায় ৮ কেজি রুপো, ২০ ভরি সোনা ও নগদ ৮০ হাজার টাকা উধাও হয়েছে। দোকানের বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় সোনার খালি বাক্স, যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাড়োয়া থানার পুলিশ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাজার এলাকার একাধিক দোকান ও রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পনা করেই এই ডাকাতি করা হয়েছে। দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবিতে এলাকায় নিরাপত্তা জোরদার করার আবেদন জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: উৎসবের মরশুমে হাড়োয়ায় আতঙ্ক! সোনার দোকান থেকে উধাও ২০ ভরি সোনা, ৮ কেজি রুপো, চরম সর্বনাশ ব্যবসায়ীর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement