advertisement

Christmas 2025: ফ্লেভারের ছড়াছড়ি, কিন্তু এবছর বড়দিনে হিট 'এই' দুই কেক! দেখেই হামলে পড়ছে ক্রেতা, আপনিও এনেছেন কিনা দেখুন!

Last Updated:

North 24 Parganas Christmas 2025: বড়দিন বছর শেষের আনন্দকে দ্বিগুণ করতে চরম ব্যস্ততা। বাজারে মাতিয়ে দিচ্ছে দুই স্বাদের কেক।

+
তৈরি

তৈরি হওয়া কেক

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বড়দিনের উৎসব শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তার আগেই বেকারি থেকে দোকানে দোকানে পৌঁছে যাচ্ছে নানা স্বাদের কেক। আর এই উৎসবকে কেন্দ্র করে কেক তৈরির কারখানাগুলিতে এখন শেষ মুহূর্তের চরম ব্যস্ততা। বড়দিনের আগেই কেকের চাহিদা মেটাতে দিনরাত এক করে কাজ করছেন কারখানার কর্মীরা।
উত্তর ২৪ পরগনার অশোকনগরের একটি কেক তৈরির কারখানায় বর্তমানে ব্যস্ততার চিত্র চোখে পড়ার মতো। বড়দিন মানেই খুশির আমেজ, আলো ঝলমলে সাজসজ্জা এবং নানা ধরনের কেক। সেই আনন্দকে আরও মিষ্টি করে তুলতেই ক্রিসমাস কেক তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছে এই কারখানা।
আরও পড়ুন: কেক মোয়ার ‘কম্বো’, এবছর বড়দিনের বাজারে সুপারহিট! স্বাদ নিতে দোকানে মৌমাছির মত ভিড় করছে লোকে
কারখানায় ঢুকতেই দেখা যায় কর্মব্যস্ততার ছবি। কোথাও কেকের উপকরণ মেশানোর কাজ চলছে, কোথাও ওভেনে ঢুকছে কেক, আবার কোথাও নিখুঁতভাবে কেক সাজানোর কাজে ব্যস্ত কর্মীরা। পুরো কারখানা জুড়ে যেন উৎসবের আগের আলাদা এক উন্মাদনা। কারখানার কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন স্বাদ ও নকশার কেক তৈরি করা হচ্ছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বড়দিন উপলক্ষে বিশেষ করে বাটার কেক ও ফ্রুট কেকের চাহিদা সবচেয়ে বেশি। কারখানার এক কর্মী জানান, বড়দিনের আগের এক সপ্তাহ তাদের জন্য সবচেয়ে ব্যস্ত সময়। এই সময়ে অর্ডার এতটাই বেশি থাকে যে প্রায় দিনরাত এক করে কাজ করতে হয়। সব মিলিয়ে বড়দিন ও নতুন বছরের আনন্দে সাধারণ মানুষের ঘরে ঘরে সুস্বাদু কেক পৌঁছে দিতে এখন ব্যস্ততার শেষ নেই অশোকনগরের এই কেক কারখানায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Christmas 2025: ফ্লেভারের ছড়াছড়ি, কিন্তু এবছর বড়দিনে হিট 'এই' দুই কেক! দেখেই হামলে পড়ছে ক্রেতা, আপনিও এনেছেন কিনা দেখুন!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement