advertisement

North 24 Parganas News: মোবাইলে ব্যস্ত নার্স! 'চিকিৎসায় গাফিলতিতে' মৃত্যু নাবালকের, অশোকনগরে তুলকালাম

Last Updated:

অশোকনগর হাসপাতালে রোগী ছেড়ে মোবাইলে ব্যস্ত নার্স, চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হল বছর ১৪ নাবালকের

চিকিৎসায় গাফিলতিতে নাবালকের মৃত্যু
চিকিৎসায় গাফিলতিতে নাবালকের মৃত্যু
উত্তর ২৪ পরগনা: কর্তব্যরত অবস্থায় হাসপাতালের ওয়ার্ডে মোবাইলে ব্যস্ত নার্স। চিকিৎসায় গাফিলতির জেরে রোগী মৃত্যুর অভিযোগ উঠল অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। মৃত্যু হল বছর ১৪ সেনডাঙ্গার বাসিন্দা নাবালক জিৎ বিশ্বাসের।
পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে এদিন সকালে তাকে হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। কিন্তু অভিযোগ, হাসপাতালে ভর্তি করলেও চিকিৎসক ও নার্সদের তেমনভাবে তৎপরতা চোখে পড়েনি। যন্ত্রণায় ছটফট করতে থাকা নাবালক জিৎ এর অবস্থা দেখে পরিবারের তরফ থেকে হাসপাতালের দায়িত্বে থাকা নার্স ও চিকিৎসকদের কাছে অনুরোধ জানানো হলেও রীতিমতো তাদের ধমক দিয়ে সরিয়ে দেওয়া হয়। বলা হয়, “আমাদের থেকে আপনারা বেশি বোঝেন!” তখন হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে শিশুটি যা দেখে রীতিমতো আশপাশের রোগীরাও নাবালকের চিকিৎসার জন্য আবেদন জানাতে থাকেন বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। কিন্তু কোনও রকম চিকিৎসা মেলেনি ওই নাবালকের।
advertisement
advertisement
এমনকি রক্ত পরীক্ষার কথা থাকলেও তা করা হয়নি বলে অভিযোগ। যন্ত্রণায় কাতরাতে কাতরাতেই মা এর চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ে বছর ১৪ নাবালক জিৎ। এরপরই, চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে বিক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের সদস্যরা। অবস্থা সামাল দিতে আসে অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী। সঠিক চিকিৎসা হয়নি ছেলের, আর তার কারণেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন নাবালক জিৎ এর বাবা সুকুমার বিশ্বাস। দোষীদের কঠোর শাস্তিও দাবি জানাচ্ছেন তিনি। অপরদিকে, হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাস জানান, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। তবে চিকিৎসায় গাফিলতির জেরে নাবালকের মৃত্যুর ঘটনা আরও একবার চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে দিল মনে করছেন রোগী থেকে রোগীর পরিবার এমনকি অশোকনগরবাসীরাও।
advertisement
রুদ্র নারায়ণ রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: মোবাইলে ব্যস্ত নার্স! 'চিকিৎসায় গাফিলতিতে' মৃত্যু নাবালকের, অশোকনগরে তুলকালাম
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement