advertisement

বলরামপুরে বিজেপি কর্মী খুন, এখনও অধরা খুনি, বিজেপির ‘নিরুত্তাপ’ প্রতিবাদ

Last Updated:

বলরামপুরে বিজেপি কর্মী খুন, এখনও অধরা খুনি, বিজেপির ‘নিরুত্তাপ’ প্রতিবাদ

 #পুরুলিয়া: গর্জন থাকলেও বর্ষণ হল না। পুরুলিয়া জেলায় কার্যত নমো নমো করে শেষ হল থানা ঘেরাও কর্মসূচি। যে বলরামপুরে বিজেপি কর্মীর খুনের ঘটনায় উত্তাল হয়েছিল, সেখানেও ঘেরাও কর্মসূচি চল্লিশ মিনিটের বেশি টেকেনি।
বলরামপুরের সুপুরডি গ্রামে গাছে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। বুধবার সকালে এই ঘটনায় তোলপাড় হয়েছিল পুরুলিয়ার বলরামপুর। দলীয় কর্মী ত্রিলোচন মাহাতের খুনের ঘটনায় তৃণমূলের হাত দেখার পাশাপাশি সিবিআই তদন্ত চেয়েছিল বিজেপি। টুইট করেছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তবে ত্রিলোচন খুনের আটচল্লিশ ঘণ্টা পরও ঘটনায় কেউ ধরা পড়েনি।
আরও পড়ুন
advertisement
advertisement
বলরামপুরে ঘটনার জেরে থানা ঘেরাও কর্মসূচিতে পুরুলিয়া জুড়ে সেভাবে বিজেপি কর্মীদের তৎপরতা দেখা যায়নি। ত্রিলোচন মাহাতর এলাকা বলরামপুর থানায় নামমাত্র ঘেরাও করে সরে যান বিজেপি কর্মীরা। খুনের নিরপেক্ষ তদন্তের দাবিতে জেলার পুলিশ সুপারকে বিজেপির প্রতিনিধি দল স্মারকলিপি দেয়।
advertisement
বিজেপি কর্মী খুনের উত্তাপের মধ্যেই পুরুলিয়ায় যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি। পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলের এই জেলায় তৃণমূলকে রীতিমতো টক্কর দিয়েছে বিজেপি। শনিবার তৃণমূলের বৈঠকে জেলার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক অভিষেক দলের খারাপ ফল নিয়েও আলোচনা করবেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বলরামপুরে বিজেপি কর্মী খুন, এখনও অধরা খুনি, বিজেপির ‘নিরুত্তাপ’ প্রতিবাদ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement