advertisement

Bankura News: নতুন বছর উদযাপনে এ কেমন কাণ্ড? হাড়কাঁপানো ঠান্ডায় জলে ২ হাজারেরও বেশি ডুব দিলেন ব‍্যক্তি

Last Updated:

গিনেস বুকে বিশ্ব রেকর্ড করার লক্ষে এই কাজ করেছেন সদানন্দ। ভিড় জমালেন সাধারণ মানুষ লালবাঁধ পাড়ে।

+
নতুন

নতুন বছর উদযাপনে এ কেমন কাণ্ড! হাড়কাঁপানো ঠান্ডায় জলে ২ হাজারেরও বেশি ডুব দিলেন ব‍্যক্তি

বাঁকুড়া: এ এক অভিনব বর্ষবরণ মল্ল রাজাদের ঐতিহ্যের লাল বাঁধের ঠান্ডাজলে। একটানা ২০২৪ টি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন বিষ্ণুপুরের ব্যক্তিসদানন্দ দত্ত।
অসম্ভব, অবিশ্বাস্য বললেও ভুল হবে। কনকনে ঠান্ডা পড়েছে বাঁকুড়ায়। পুকুর থেকে নদীর জল এখন হাড় কাঁপানো ঠান্ডা। এই অসম্ভব শীতে লাল বাঁধের জলে ২০২৪ টি ডুব দিলেন সদানন্দ দত্ত। প্রত্যেকেই নতুন বছরকে বিভিন্নভাবে বরণ করে থাকেন। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে, কেউ ঘুরতে গিয়ে আবার কেউ পিকনিকের মুডে ।
advertisement
advertisement
বিষ্ণুপুরের সদানন্দ দত্ত এক অভিনব ভাবে নতুন বছরকে স্বাগত জানালেন, যেহেতু ইংরেজি ২০২৪ সাল শুরু সেহেতু মল্ল রাজাদের ঐতিহ্যের লাল বাঁধের ঠান্ডা জলে একটানা ২০২৪ টি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন তিনি। তারই অভিনব বর্ষবরণ দেখতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ।
সদানন্দ দত্ত জানান, প্রত্যেককেই কোনও না কোনও ভাবে বর্ষবরণ করে তাই সে এভাবেই নতুন বছরকে বরণ করে নিচ্ছে। তার একটাই উদ্দেশ্য গিনেসবুক অফ ওয়ার্ল্ডে নাম তোলা। তিনি জানান দীর্ঘদিন ধরেতিনি এভাবেই বর্ষবরণ করে আসছে তবে প্রচারের আলোয় এসেছেন ২০১৬ সাল থেকে।
advertisement
কনকনে শীতে লালবাঁধের জলে একটানা একের পর এক২০২৪ টি ডুব দিয়ে নতুনকে অভিনব ভাবে বরণকরে নিল সদানন্দ। আর ডুব দেওয়ার সাক্ষী রইল বিষ্ণুপুরের উৎসাহী বহু মানুষ। এই দৃশ্য দেখতেযোগ দিয়েছিল ঘুরতে আসা পর্যটকরাও। বিশ্ব রেকর্ড এখন লক্ষ্য সদানন্দের। এইভাবেই ডুব দিয়ে বিশ্বের নজরে আসতে চায়সে সেই স্বপ্ন বিষ্ণুপুরের সদানন্দের।
“কতই রঙ্গ দেখি দুনিয়ায়”। রঙ্গ বললেও ভুল হবে। সদানন্দ কীর্তি দেখে চক্ষু চড়ক গাছ সকলের। ২০২৪ টি টানা ডুব দিতে প্রয়োজন স্ট্যামিনা এবং শারীরিক ক্ষমতা। সদানন্দ প্রতিবছর এই অসম্ভব কাজ করে ফিটনেসের একটি অপূর্ব নিদর্শন রাখছেন বাঁকুড়ার সামনে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: নতুন বছর উদযাপনে এ কেমন কাণ্ড? হাড়কাঁপানো ঠান্ডায় জলে ২ হাজারেরও বেশি ডুব দিলেন ব‍্যক্তি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement