advertisement

Western Disturbances: বঙ্গোপসাগরের সাইক্লোন ক্ষতি করতে পারেনি, নতুন করে তৈরি পশ্চিমী ঝামেলায় তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়বে

Last Updated:

শীতে শুরু হতে না হতেই ফের বদল আবহাওয়ার। এক নজরে দক্ষিণবঙ্গের আপডেট!

পুরুলিয়ার আবহাওয়া
পুরুলিয়ার আবহাওয়া
পুরুলিয়া : লাগাতার চলছে তাপমাত্রার চড়াই উৎরাই। ডিসেম্বরেও নেই শীতের তীব্রতা। তবে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী কুয়াশার দাপট রয়েছে কোথাও কোথাও আকাশ মেঘলা থাকতে দেখা যাচ্ছে। জেলা পুরুলিয়াতেও ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে দেখা গেছে। তবে বেলা বাড়তেই কুয়াশা সরিয়ে ঝলমলিয়ে রোদের দেখা মিলেছে। এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। তবে প্রতিনিয়তই তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে পরিবর্তন হচ্ছে আবহাওয়ার।
মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। তাপমাত্রা বৃদ্ধির ফলে ভোগাচ্ছে কুয়াশা। মূলত ভোর ও রাতের দিকে ঘন কুয়াশায় ঢাকছে দক্ষিণের জেলাগুলি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলাগুলিতে কুয়াশার প্রভাব বেশি রয়েছে। তবে উপকূলের জেলা গুলিতে অধিক কুয়াশার সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম। যা গিয়ে শীত অনুভব করছে উত্তর বঙ্গবাসী। উত্তরে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। ইতিমধ্যেই পার্বত্য অঞ্চল দার্জিলিং ও কালিম্পং এ তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রির কাছাকাছি নেমেছে। কুয়াশার চাদরে মুড়েছে উত্তরের অধিকাংশ জেলা। তবে তাপমাত্রা আরও নামতে পারে এমনটাই আশঙ্কা হাওয়া অফিসের।
advertisement
advertisement
তবে আর বেশি দিনের অপেক্ষা নয় দক্ষিণে হাড় কাঁপুনি শীত পড়তে। আশা করা যাচ্ছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই জাঁকিয়ে পড়বে দক্ষিণে। যদিও তাপমাত্রা ঊর্ধ্বমুখী তবে সপ্তাহান্তে নামতে পারে তাপমাত্রার পারদ। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আকাশ আংশিক মেঘলা থাকতে দেখা যাবে। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে দক্ষিণ বঙ্গে। Input- Sharmistha Banerjee
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Western Disturbances: বঙ্গোপসাগরের সাইক্লোন ক্ষতি করতে পারেনি, নতুন করে তৈরি পশ্চিমী ঝামেলায় তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়বে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement