advertisement

জরাজীর্ণ অবস্থায় জাতীয় পতাকা! হেলদোল নেই কারও

Last Updated:

Berhampore: জাতীয় পতাকার অবমাননা হয়ে চলেছে। নেই কোনও যত্ন।

+
বহরমপুর

বহরমপুর মোহনা বাসস্ট্যান্ডে জাতীয় পতাকা এই ভাবেই আছে 

মুর্শিদাবাদ: জাতীয় পতাকা ভারতের গৌরব। এই পতাকা ভারতের ঐতিহ্য বহন করে চলেছে স্বাধীনতার পর থেকে। অথচ সেই জাতীয় পতাকার অবমাননা হয়ে চলেছে। নেই তার প্রতি কোনও যত্ন।
অযত্নে জীর্ণ ময়লা ধুলোয় রং প্রায় উঠেই গেছে। ভারতের গৌরব ঐতিহ্য নিয়ে কোনক্রমে বাতাসের তোড়ে উড়ে চলেছে। যে কোনও দিন পতাকাটি ছিঁড়ে যেতেও পারে।
বহরমপুর শহরের সব থেকে জমজমাট এলাকা মোহনা বাসস্ট্যান্ড। আর মোহনা বাসস্ট্যান্ডের সামনেই কোনও এক সময় জাতীয় পতাকাটি খুব গর্বের সঙ্গে টাঙানো হয়েছিল।
advertisement
আরও পড়ুন- বছরভর সুস্থ থাকতে গরমে চুটিয়ে খান পটল, এই সবজির গুণ জানলে অবাক হবেন
কিন্তু সেই পতাকা আজ জরাজীর্ণ। এত ব্যস্ততার মাঝে কেউ মুখ তুলেও দেখেনা তাকে। পতাকার নিচের দিকের অংশ রোদ বৃষ্টিতে ভিজে ছিঁড়ে গেছে। স্থানীয় বাসিন্দারা অবশ্য গোটা বিষয়টি নিয়ে প্রশাসনের অবহেলার দিকে অভিযোগের আঙুল তুলেছেন।
advertisement
যদিও শহরবাসীর অভিযোগ, এই পতাকা রাতেও ওড়ে। এখন দেখা যাচ্ছে, ছেঁড়া পতাকা উড়ছে। জাতীয় পতাকা সন্ধ্যার পরে নামিয়ে দিতে হয়। আর ছেঁড়া পতাকা তো টাঙানোই যায় না।
যদিও বহরমপুর শহর নবাবের জেলা। বহু পর্যটকরা আসে এই জেলায়। বহরমপুর শহরের ওপর দিয়েই জেলার বিভিন্ন প্রান্তে রওনা দেন। কিন্তু সেই বহরমপুর বাসট্যান্ডে এই ভাবে জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে। উঠেছে একাধিক প্রশ্ন । আদৌ কি হুঁশ ফিরবে নাকি এই ভাবেই জাতীয় পতাকা অবমাননা চলবে, প্রশ্ন শহরবাসীর।
advertisement
কৌশিক অধিকারী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জরাজীর্ণ অবস্থায় জাতীয় পতাকা! হেলদোল নেই কারও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement