advertisement

শান্তিনিকেতনের মঞ্চ থেকেই ২০২১ সালের মধ্যে ১০০ গ্রামকে স্বনির্ভর করার শপথ মোদির

Last Updated:

বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান ঘিরে যেন চাঁদের হাট ৷ মোদি-মমতা-হাসিনা একমঞ্চে ৷ শুক্রবার শান্তিনিকেতনে বিশ্বভারতীর মঞ্চেই যেন নতুন ইতিহাসের সূচনা হল ৷

#বীরভূম: বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান ঘিরে যেন চাঁদের হাট ৷ মোদি-মমতা-হাসিনা একমঞ্চে ৷ শুক্রবার শান্তিনিকেতনে বিশ্বভারতীর মঞ্চেই যেন নতুন ইতিহাসের সূচনা হল ৷ বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে পৌঁছেই আবেগবিহ্বল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বলেন, ‘আমি এখানকার অতিথি নই ৷ আজ আচার্য হয়েই এসেছি আজ ৷’ বাংলাতেই সকলকে ‘প্রণাম’ জানিয়ে ভাষণ শুরু করলেন তিনি ৷
শান্তিনিকেতনে পৌঁছেই সমস্ত সমস্যার কথা মন দিয়ে শোনেন প্রধানমন্ত্রী ৷ তারপরেই আম্রকুঞ্জে সমাবর্তনের মঞ্চে বক্তৃতা দিতে উঠেই সমস্ত সমস্যার জন্য ক্ষমা চেয়ে নিলেন মোদি ৷ তিনি বলেন,
আসার সময় পানীয় জলের সমস্যা শুনলাম ৷ পানীয় জলের কষ্টের জন্য ক্ষমাপ্রার্থী ৷ পড়ুয়াদের কাছে আচার্য হিসেবে ক্ষমাপ্রার্থী ৷
advertisement
বিশ্বভারতীর সমাবর্তনে উপস্থিত থাকতে পেরে প্রধানমন্ত্রী গর্বিত ৷ বলেন,
বিশ্বভারতী আমার কাছে মন্দিরের মত ৷ কবিগুরুর শান্তিনিকেতনে এসে গর্বিত আমি ৷ আজ এক ঐতিহাসিক মুহূর্ত ৷ এমন সমাবর্তন আর কোথায় হয় ! এখানে ডিগ্রি অর্জনই সব নয় ৷ ভাল মানুষ তৈরি হওয়াই লক্ষ্য ৷ প্রকৃতি কীভাবে শক্তি দিতে পারে ৷ তার প্রমাণ মেলে শান্তিনিকেতনে ৷
advertisement
advertisement
একইসঙ্গে এই মঞ্চ ছেতেই ১০০ গ্রামকে স্বনির্ভর করার শপথ নিলেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন,
২০২১-এ বিশ্বভারতীর ১০০ বছর পূর্তি হচ্ছে ৷ ২০২১-এর মধ্যে ১০০ গ্রামকে স্বনির্ভর ৷ ১০০ গ্রামকে স্বনির্ভর করার দায়িত্ব আপনাদের ৷
এদিন রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বিশ্ব-নাগরিক’ বলে আখ্যা দিলেন মোদি ৷ বলেন,
বিশ্বকে এক ছাতার তলায় এনেছেন রবীন্দ্রনাথ ৷ সব জায়গাতেই রবীন্দ্রনাথের প্রসঙ্গ উঠে আসে ৷ আফগানিস্তানের সকলে কাবুলিওয়ালার গল্প জানেন ৷ সারা পৃথিবীতে পূজিত হন রবীন্দ্রনাথ ৷ রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম বিশ্ব-নাগরিক ৷ অনেক স্বপ্ন নিয়ে বিশ্বভারতী গড়েন রবীন্দ্রনাথ ৷ সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে চলা আপনাদের দায়িত্ব ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শান্তিনিকেতনের মঞ্চ থেকেই ২০২১ সালের মধ্যে ১০০ গ্রামকে স্বনির্ভর করার শপথ মোদির
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement