advertisement

Nadia News: নদিয়ায় প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাওয়ার পথে ভয়াবহ ঘটনা! ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন ৪ জীবন

Last Updated:

Nadia Train Accident| জানা যায় ওই চারজন ব্যক্তি মুর্শিদাবাদের বাসিন্দা ছিলেন এদিন সকালে নদীয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় যোগ দিতে আসছিলেন।

ট্রেনের ধাক্কায় মৃত্যু চার জনের
ট্রেনের ধাক্কায় মৃত্যু চার জনের
তাহেরপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নদিয়া সফরের ঠিক আগেই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া পড়ল তাহেরপুরে। শনিবার ভোরে রানাঘাটের তাহেরপুর ও বাদকুল্লা স্টেশনের মাঝামাঝি ডাউন কৃষ্ণনগর লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হল চার জনের। নিহতেরা সকলেই মুর্শিদাবাদ জেলার বড়ঞার বাসিন্দা। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে তাঁরা মুর্শিদাবাদ থেকে নদিয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন।
রেল সূত্রে জানা যায়, ভোরের দিকে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল। সেই সময় রেললাইনের কাছে থাকা অবস্থায় ডাউন কৃষ্ণনগর লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও এক জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। রেল পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কুয়াশার পাশাপাশি অসাবধানতাও দুর্ঘটনার কারণ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আকাশপথে পৌঁছবেন নদিয়ার তাহেরপুরে। হেলিপ্যাড থেকে গাড়ি করে ১ কিলোমিটার দূরে তাহেরপুর নেতাজি পার্কের সভাস্থলে পৌঁছবেন নরেন্দ্র মোদি। প্রথমে সরকারি মঞ্চ থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। তার মধ্যে রয়েছে, বড় জাগুলি থেকে কৃষ্ণনগর পর্যন্ত ১২ নম্বর জাতীয় সড়কের উদ্বোধন এবং বড় জাগুলি থেকে বারাসাত পর্যন্ত ৪ লেনের রাস্তার শিলান্যাস। এরপর রাজনৈতিক সভা করবেন নরেন্দ্র মোদি। আলিপুরদুয়ার, দুর্গাপুর ও কলকাতার পর এবার নদিয়ার তাহেরপুরে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’য় যোগ দেবেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: নদিয়ায় প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাওয়ার পথে ভয়াবহ ঘটনা! ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন ৪ জীবন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement