advertisement

Nadia News: রাতের অন্ধকারে মন্দিরের তালা ভেঙে চুরি! মায়ের গায়ের গয়না, প্রণামী বাক্সের টাকা সব হাওয়া, তদন্তে শান্তিপুর পুলিশ

Last Updated:

Nadia Robbery: রাতের অন্ধকারে নদিয়ায় মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরি। শান্তিপুরের ১৭ নম্বর ওয়ার্ডে শীতলা মন্দিরে লুট করেছে চোরের দল। দেবীর গায়ের গয়না-সহ প্রণামী বাক্স থেকে অর্থ চুরি গিয়েছে সবই।

শীতলা মন্দিরে চুরি
শীতলা মন্দিরে চুরি
শান্তিপুর, নদিয়া, রঞ্জিত সরকার: রাতের অন্ধকারে নদিয়ায় মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরি। শান্তিপুর শহরের ১৭ নম্বর ওয়ার্ডের পোড়া ডাঙ্গাপাড়া এলাকায় শীতলা মন্দিরের তালা ভেঙে লুট করেছে চোরের দল। চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিনের মতো গতকালও মন্দিরে তালা লাগানো ছিল। দেবী মূর্তির গায়ে রুপোর বেল পাতার মালা, অঙ্গে সোনার বিভিন্ন গয়না পরানো ছিল। গতকাল রাতে কেউবা কারা মন্দিরের তালা ভেঙে প্রণামী বাক্সে থাকা সমস্ত অর্থ এবং দেবী মূর্তির গায়ে থাকা সোনা এবং রুপোর গয়না সমস্ত কিছুই চুরি করে নিয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ কালনা হাসপাতালের ‘সুপারহিরো’ সামান্য এক লিফটম্যান! রোগীর প্রাণ বাঁচাতে যা করলেন তিনি, গর্বিত সকলে
অথচ এলাকায় একাধিকবার পুলিশের গাড়ি যাতায়াত করে। তা সত্ত্বেও কীভাবে এই চুরির ঘটনা ঘটলো তা নিতে এলাকাবাসী বেশ চিন্তিত। স্থানীয়রা জানাচ্ছেন, এর আগে কোনদিন এরকম চুরির ঘটনা ঘটেনি এলাকায়। সিসিটিভি ক্যামেরা থাকলেও সেই ক্যামেরাতে মন্দিরের চুরির ঘটনা ধরা পড়েনি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ‘অভিশপ্ত’ শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস! স্কুল থেকে ফেরার পথে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাকের চাকায় পিষে ছিন্নভিন্ন দেহ
মন্দিরে চুরির ঘটনা ঘটার পরেই এলাকাবাসীর পক্ষ থেকে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন। এলাকাবাসীর দাবি, অতি দ্রুত এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক শান্তিপুর থানার পুলিশ। চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: রাতের অন্ধকারে মন্দিরের তালা ভেঙে চুরি! মায়ের গায়ের গয়না, প্রণামী বাক্সের টাকা সব হাওয়া, তদন্তে শান্তিপুর পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement