advertisement

Bangla News|| ঘরের ভিতরে এ কী কাণ্ড! দরজা ভেঙে ঢুকল একে একে অনেকে, তারপর যা হল...

Last Updated:

Bangla News: ঘর থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার। শনিবার সন্ধ্যায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের মহেশটোলা গ্রামে। রবিবার দেহ পাঠানো হয় ময়না তদন্তের জন্য।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
মুর্শিদাবাদঃ ঘর থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার করল সামশেরগঞ্জ থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের সামসেরগঞ্জের মহেশটোলা গ্রামে। রবিবার দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত নাবালিকার নাম প্রার্থনা সিংহ (১৬)। রবিবার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রার্থনা সিংহ নামে ওই নাবালিকার বাবার বাড়ি ফরাক্কায়। কিন্তু বাবা মা না থাকায় সামসেরগঞ্জের মহেশটোলায় মামার বাড়িতে থাকত সে দিদার সঙ্গে। শনিবার সন্ধ্যায় দিদা বাড়িতে ছিলেন না। এরপর বাড়ি ফিরে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। আর তাতেই শোরগোল পড়ে যায়। বহু ডাকাডাকির পরেও দরজা না খোলায় অবশেষে পাঁচিল টপকে ঘরে প্রবেশ করেন গ্রামবাসীরা। তখনই নাবালিকার মৃতদেহ নজরে আসে।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামসেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ তাকে উদ্ধার করে অনুপনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করে। রবিবার দেহ ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। নাবালিকার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। যদিও প্রেমঘটিত কারণে আত্মহত্যা বলে অনুমান পুলিশের। পুরো বিষয় খতিয়ে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
advertisement
কৌশিক অধিকারী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News|| ঘরের ভিতরে এ কী কাণ্ড! দরজা ভেঙে ঢুকল একে একে অনেকে, তারপর যা হল...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement