advertisement

সিলিং ফ্যান থেকে ঝুলছে দেহ... চুঁচুড়ায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য

Last Updated:

মৃতার মায়ের অভিযোগ, বিয়ের পর থেকেই মেয়ের উপর অত্যাচার করা হত

#চুঁচুড়া: গৃহবধুর অস্বাভাবিক মৃত্যতে উত্তেজনা চুঁচুড়া মিয়ারবেড় এলাকায়। মৃতার নাম রিয়া পাত্র(২০)। জানা যায়, মিয়ারবেরের বাসিন্দা অভিজিৎ পাত্রের সঙ্গে দু'বছর আগে বিয়ে হয়চন্দননগরের রিয়ার। মৃতার মায়ের অভিযোগ, বিয়ের পর থেকেই মেয়ের উপর অত্যাচার করা হত। লাগাতার মারধোর করা হত । গত দু'দিন ধরে অশান্তি চরমে ওঠে। সোমবার তাঁর স্বামী বাপের বাড়িতে ফোন করে বলেন, মেয়েকে নিয়ে যেতে। খানিক পরে মৃতার শাশুড়ি জানান, রিয়া দরজা খুলছে না। খবর দেওয়া হয় পুলিশে। চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে, সিলিং ফ্যান থেকে ঝুলছে রিয়া। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠান হয় ।
মৃতার শাশুড়ি চিন্ময়ী পাত্রের দাবি, আত্মহত্যা করেছেন রিয়া। তাঁর অভিযোগ, অবাধ্য ছিল। ছেলের সঙ্গে যেকোনও বিষয় নিয়ে অশান্তি লেগেই থাকত। গত দুদিন ঝগড়া করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। পুলিশ শাশুড়ি ও ননদকে আটক করে থানায় নিয়ে যায়,স্বামী পলাতক।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সিলিং ফ্যান থেকে ঝুলছে দেহ... চুঁচুড়ায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement