advertisement

Murshidabad News: বিয়ে হোক বা অন্নপ্রাশন! শোপিস, ব্লেন্ডার নয়, শুধুই গাছের চারা গিফট দেন এই যুবক! উপহারের সংখ্যা ২০ হাজার পার

Last Updated:

Murshidabad News: মোটরবাইকে গাছ নিয়ে গ্রামের পর গ্রাম ছুটে চলেছেন বাইক আরোহী। বার্তা একটাই বিষ্ণ উষ্ণায়ন থেকে মানুষকে বাঁচাতে গাছ লাগাতে হবে।

+
সঞ্জীব

সঞ্জীব দাস

মুর্শিদাবাদ: মোটরবাইকে গাছ নিয়ে গ্রামের পর গ্রাম ছুটে চলেছেন বাইক আরোহী। বার্তা একটাই বিষ্ণ উষ্ণায়ন থেকে মানুষকে বাঁচাতে গাছ লাগাতে হবে। তাই মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীতে ছয় হাজার চারা গাছ লাগানোর উদ্যোগ যুবক সঞ্জীব দাসের। মোটরবাইকে চড়েই জেলার বিভিন্ন প্রান্তে ছুটে গিয়ে বৃক্ষরোপণ করছেন বাইক আরোহী। বর্ষা নামতেই সাগরদিঘীর বিভিন্ন গ্রামে সবুজ গড়ে তুলতে উদ্যোগী সঞ্জীব দাস। বিশ্ব উষ্ণায়ন ও সবুজায়নকে মাথায় রেখে প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাসের উদ্যোগে সাগরদিঘী ব্লকের বিভিন্ন গ্রামে মানুষদের হাতে কাঁঠাল, মেহেগিনি, লেবু, বকুল ও পিয়ারা গাছের চারা তুলে দেওয়া হচ্ছে।
এই বর্ষায় চারাগাছ রোপনের জন্য মানুষকে উদ্যোগী করতেই এই কর্মসূচি। তাছাড়া সাগরদিঘীর যেকোন অনুষ্ঠানে চারাগাছ উপহার দিয়ে চলেছেন প্রকৃতিপ্রেমী মুর্শিদাবাদের সঞ্জীব দাস। এখনও পর্যন্ত তিনি ২০ হাজার চারাগাছ মানুষের হাতে তুলে দিয়েছেন এবং সঞ্জীব দাস নিজেও সদস্যদের সকলকে নিয়ে বৃক্ষরোপণ করে চলেছেন।
advertisement
advertisement
এই প্রসঙ্গে সঞ্জীব দাস বলেন, “আমরা চাই প্রতিটি মানুষ অন্তত একটি করে গাছ লাগান এবং তার যত্ন নিন। শুধু গাছ নেওয়াই যথেষ্ট নয়, একটি গাছ মানে একটি প্রাণ সেটা যেন আমরা সবাই উপলব্ধি করি। প্রকৃতিকে ভালবাসা মানেই নিজের ভবিষ্যৎকে নিরাপদ রাখা।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
তিনি আরও জানান, “জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধির মত সংকটময় পরিস্থিতিতে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণই একমাত্র পথ। তাই ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”
কৌশিক অধিকারী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: বিয়ে হোক বা অন্নপ্রাশন! শোপিস, ব্লেন্ডার নয়, শুধুই গাছের চারা গিফট দেন এই যুবক! উপহারের সংখ্যা ২০ হাজার পার
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement