BSF: পাকিস্তানের হাড় গুঁড়ো করার পর এবার বাংলাদেশের! চাইছেন মুর্শিদাবাদবাসীরা, চাইবেনই না বা কেন!
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
পাকিস্তানের মত বাংলাদেশের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হোক চাইছেন মুর্শিদাবাদবাসীরা
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলা ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলা। ভারত-বাংলাদেশ সীমান্তে মুর্শিদাবাদ জেলাতে আন্তর্জাতিক সীমানা ১৪৩ কিলোমিটার। তার মধ্যে ৪৩ কিলোমিটার রয়েছে স্থলভূমি। বাকি ৮০ কিলোমিটার রয়েছে জলভূমি। জলভূমিতে রয়েছে গঙ্গা ও পদ্মা নদী। তবে স্থলভূমিতে বেশিরভাগ জায়গায় নেই কাঁটাতারের বেড়া। ফলে অনেক সময় রাতে সুযোগ নিয়ে বাংলাদেশীরা ঢুকে পড়েন বিভিন্ন জায়গা দিয়েই।
যেখানে কাঁটাতার রয়েছে সেখানে আবার ওপারে বাংলাদেশের জমি, এপারে ভারতের জমি। আর এক বাংলাদেশী নাগরিক জিরো পয়েন্ট দিয়ে ঢুকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করতে গেলে বাঁধা দেওয়া হয়। অনুপ্রবেশ রুখতে গিয়ে বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে যায় বাংলাদেশে। যদিও বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের পর ছেড়ে দেওয়া হয় শ্রী গনেশ নামের ওই জওয়ানকে। আর তারপরে কেটে গিয়েছে দু’দিন। আর দু’দিন পরেও আতঙ্কিত এখন সীমান্তের বাসিন্দারা। মুর্শিদাবাদ জেলার সীমান্তেবর্তী গ্রাম কাঁঠালিয়া গ্রাম। অনুপ্রবেশকারী রুখতে গিয়ে বাঁধা দেওয়া হয়। আর তারপরেই আতঙ্কিত সবাই।
advertisement
আরও পড়ুন: চাকরি নিয়ে চিন্তার দিন শেষ! এবার এক মহকুমাতেই ৩৩৬ জনকে চাকরি দেবে সরকার, সম্মতি মমতার মন্ত্রীসভার
advertisement
গ্রামের বাসিন্দাদের অভিযোগ, এভাবে যদি বাংলাদেশে আমাদের সীমান্তরক্ষী বাহিনী ও আমাদের দেশের নাগরিকদের তুলে নিয়ে যাওয়া হয় তাহলে আমাদের কিছু কি নিরাপত্তা আছে। পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলেও বাংলাদেশের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। সীমান্তে ঢুকে এইভাবে অনুপ্রবেশকারীরা বারবার চলে আসছে। মুর্শিদাবাদে এই ঘটনা আগেও হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সীমান্ত দিয়ে বারবার বাংলাদেশী ঢুকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় অশান্তি করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে । যদিও এই ঘটনার এখনও আতঙ্কের পরিবেশ গোটা গ্রাম জুড়ে। গ্রামের বাসিন্দারা চাইছেন পাকিস্তানের মত বাংলাদেশের দিকেও ব্যবস্থা গ্রহণ করা হোক।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 07, 2025 2:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
BSF: পাকিস্তানের হাড় গুঁড়ো করার পর এবার বাংলাদেশের! চাইছেন মুর্শিদাবাদবাসীরা, চাইবেনই না বা কেন!







