Birbhum News: ক্লাসে এমন কী করল শিক্ষক? হাসপাতালে ভর্তি স্কুলের একাধিক ছাত্রী... 'সাংঘাতিক' অভিযোগ
- Reported by:Souvik Roy
- Published by:Rachana Majumder
Last Updated:
অভিযোগ, সেই মারধরে অসুস্থ হয়ে পড়ে স্কুলের প্রায় ১২ জন ছাত্রী। তাদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সূত্রের খবর, যার বিরুদ্ধে অভিযোগ সেই শিক্ষক ও তার স্ত্রীকে আটক করেছে বীরভূমের রামপুরহাট থানার পুলিশ।
বীরভূম: একই স্কুলের প্রায় একাধিক ছাত্রী হঠাৎ অসুস্থ। আর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমে। সূত্রের খবর, অসুস্থ ছাত্রীদের রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, বেসরকারি স্কুলের ছাত্রীদের মারধর করার অভিযোগ উঠেছে স্কুলেরই শিক্ষক ও তার স্ত্রীর বিরুদ্ধে।
বীরভূমের রামপুরহাট পুরসভার অন্তর্ভুক্ত ১৪ নম্বর ওয়ার্ডের সুন্দিপুরে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন কমিটির সঙ্গে বেশ কিছুদিন ধরে অশান্তি চলছে স্কুলেরই জীববিদ্যার অথিতি শিক্ষক ও তাঁর স্ত্রীর। এদিন স্কুলে ওই শিক্ষক পড়াতে গেলে ছাত্রীরা তাঁর ক্লাস করতে রাজি হয়নি। তার পরেই ছাত্রীদের সঙ্গে ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়েন ওই শিক্ষক ও তাঁর স্ত্রী, এমনটাই অভিযোগ করেন ছাত্রীদের অভিভাবকেরা। অভিযোগ সেইসময় ওই শিক্ষক ও তাঁর স্ত্রী ছাত্রীদের চুলের মুঠি ধরে মারধর শুরু করে।
advertisement
অভিযোগ, সেই মারধরে অসুস্থ হয়ে পড়ে স্কুলের প্রায় ১২ জন ছাত্রী। তাদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সূত্রের খবর, যার বিরুদ্ধে অভিযোগ সেই শিক্ষক ও তার স্ত্রীকে আটক করেছে বীরভূমের রামপুরহাট থানার পুলিশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 17, 2025 7:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: ক্লাসে এমন কী করল শিক্ষক? হাসপাতালে ভর্তি স্কুলের একাধিক ছাত্রী... 'সাংঘাতিক' অভিযোগ