Accident: রাস্তায় পড়ে ভাঙাচোড়া মোটরসাইকেল, ড্রেনের ভিতরে রক্তাক্ত চার যুবক! রথের মেলায় গিয়ে পাথরপ্রতিমায় মর্মান্তিক পরিণতি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই চার যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পাথরপ্রতিমা থানার পুলিশ৷ কিন্তু তাঁদের মধ্যে তিনজনকেই মৃত বলে ঘোষণা করা হয়৷
আনিসউদ্দিন মোল্লা, পাথরপ্রতিমা: ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু হল তিন যুবকের৷ গুরুতর আহত আরও একজন৷ শনিবার ভোর রাতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগণার পাথরপ্রতিমায়৷
জানা গিয়েছে, এ দিন ভোর বেলা পাথরপ্রতিমার রামগঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷ ভোরবেলা স্থানীয় বাসিন্দারা দেখেন, রামগঙ্গার অর্জুন মোড়ের কাছে রাস্তার উপরে একটি ভাঙাচোরা মোটরসাইকেল পড়ে আছে৷ ড্রেনের মধ্যে রক্তাক্ত অবস্থায় চারজন যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা৷ এর পরই খবর দেওয়া হয় পুলিশে৷
খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই চার যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পাথরপ্রতিমা থানার পুলিশ৷ কিন্তু তাঁদের মধ্যে তিনজনকেই মৃত বলে ঘোষণা করা হয়৷ আহত অবস্থায় সঞ্জয় মণ্ডল নামে এক যুবককে প্রথমে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
advertisement
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মৃত তিন যুবকের নাম সুব্রত মণ্ডল (২৪), দীপঙ্কর মণ্ডল (১৯) এভং মোস্তাকি (৩২)৷ ওই চার যুবক শুক্রবার পাথরপ্রতিমা এলাকায় গভীর নলকূপ বসানোর কাজ করতে এসেছিলেন৷ কাজ শেষে বৃহস্পতিবার রাতে চারজন একসঙ্গে একটি মোটরসাইকেলে রথ দেখতে রামগঙ্গা যান। রাতে রথেরমেলা থেকে ফেরার পথে অর্জুন মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিশ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 28, 2025 2:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: রাস্তায় পড়ে ভাঙাচোড়া মোটরসাইকেল, ড্রেনের ভিতরে রক্তাক্ত চার যুবক! রথের মেলায় গিয়ে পাথরপ্রতিমায় মর্মান্তিক পরিণতি








