advertisement

বেনজির ঘটনা! বর্ধমানে সন্তানকে অপহরণের অভিযোগ মায়ের বিরুদ্ধে

Last Updated:

মা ও তাঁর এক সঙ্গী ওই শিশুকে অপহরণ করেন বলে আদালতে অভিযোগ দায়ের করে শিশুর ঠাকুমা।

পুলিশ- প্রতীকী ছবি
পুলিশ- প্রতীকী ছবি
#বর্ধমান: শিশুকে অপহরণ করল তার মা! শুনতে অবাক লাগলেও অনেকটা এমনই অভিযোগ উঠেছে বর্ধমানে। শিশুটিকে উদ্ধার করা হলেও, সে কার কাছে থাকবে তাই নিয়ে বিষয়টি গড়াল আদালতে। ৬ বছরের ওই শিশু কার কাছে থাকবে, সে ব্যাপারে জেলা শিশু কল্যাণ কমিটিকে সিদ্ধান্ত নিতে বলেছেন বিচারক।
জানা গিয়েছে, ওই শিশুর বাড়ির বাইরে খেলছিল। সেই সময় তার মা ও তাঁর এক সঙ্গী ওই শিশুকে অপহরণ করেন বলে আদালতে অভিযোগ দায়ের করে শিশুর ঠাকুমা। তিনি বর্ধমানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে আদালত বর্ধমান মহিলা থানাকে তদন্তের নির্দেশ দেয়।
বর্ধমান মহিলা থানা সূত্রে জানা গিয়েছে, হাওড়ার নিশ্চিন্তা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর পরে তাকে আদালতে হাজির করা হয়েছিল। সেই শিশু বাবা না কার কাছে থাকবে, তা নিয়ে শুরু হয়েছে আইনি টানাপোড়েন।
advertisement
advertisement
আদালত সূত্রে জানা গিয়েছে, ছেলেকে নিজের কাছে রাখতে চেয়ে সরাসরি বিচারকের কাছে আবেদন করেন তার মা। কিন্তু তাতে আপত্তি তোলে ওই শিশুর বাবা। আদালতে তিনি দাবি করেন, মায়ের কাছে ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত নয়। তাই ছেলের দায়িত্ব তাঁকেই দেওয়া হোক। বিচারক নাবালকের গোপন জবানবন্দি নেওয়ার নির্দেশ দেন।
আইনজীবীদের একাংশের বক্তব্য, বাবা-মায়ের সম্পর্কের অবনতির কারণে শিশুটি কোথায় থাকবে, তা নিয়ে দোলাচল তৈরি হয়েছে। অনেক সময় বাচ্চা শিশুরা কার কাছে থাকতে চায় সে বিষয়টি জেনে নিয়ে বিচারকই রায় দিয়ে থাকেন।
advertisement
কিন্তু এক্ষেত্রে যেহেতু শিশুটির মা অভিযুক্ত, তাই তাকে মায়ের হেফাজতে দিতে চাননি বিচারক। আবার শিশুটি বাবার কাছে থাকলে ভাল থাকবে এমন কোনও ইঙ্গিত সম্ভবত ওই শিশুর কাছ থেকে মেলেনি।
advertisement
সে কারণেই শিশুটির পর্যবেক্ষণ করে তাকে কোথায় পাঠানো হবে সে সিদ্ধান্ত শিশু কল্যাণ কমিটিকে নিতে বলেছেন বিচারক। এ ব্যাপারে চাইল্ড লাইনের বক্তব্য, শিশুটি আমাদের হেফাজতে রয়েছে। তবে আমাদের অফিসে তাকে রাখার মতো পরিবেশ নেই। তাই একজনের কাছে রাখা হয়েছে। ওকে শিশু কল্যাণ কমিটির কাছে হাজির করানো হবে। শিশুটি কোথায় থাকবে সে সিদ্ধান্ত নেবে কমিটি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বেনজির ঘটনা! বর্ধমানে সন্তানকে অপহরণের অভিযোগ মায়ের বিরুদ্ধে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement