advertisement

Mobile recovery: হাওড়ায় চুরি, উদ্ধার হরিয়ানায়! হারানো মোবাইল আপনিও ফিরে পাবেন, শর্ত একটাই

Last Updated:

একটি মোবাইলের অবস্থান মেলে মহারাষ্ট্রের প্রত্যন্ত এলাকায়, আরেকটি হরিয়ানায়৷

ভিন রাজ্য থেকে হারানো ফোন ফিরিয়ে আনল পুলিশ৷
ভিন রাজ্য থেকে হারানো ফোন ফিরিয়ে আনল পুলিশ৷
হাওড়া: হাওড়া স্টেশনে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার হল  সুদূর মহারাষ্ট্র, হরিয়ানা থেকে৷ হারানো ফোন ফিরে পাওয়ার আশা ছেড়ে দিলেও অপ্রত্যাশিত ভাবে তা ফিরে পেয়ে দারুন খুশি ফোনের প্রকৃত মালিকরাও৷
প্রতিদিন বাড়ছে মোবাইল গ্রাহকের সংখ্যা৷ কেউ কেউ আবার একাধিক মোবাইল ফোন ব্যবহারেও অভ্যস্ত৷ সঙ্গে এই মোবাইল ব্যবহারে বাড়ছে অসচেতনতা ৷ যার সুজোগ নিয়ে মোবাইল চুরি বা ছিনতাইয়ের অভিযোগও বাড়ছে লাফিয়ে লাফিয়ে৷ ভিড় ট্রেনে মোবাইল ছিনতাই বা হাতসাফাই এখন রোজকার সমস্যা৷ মোবাইল চুরির কয়েক ঘণ্টার মধ্যেই সেই মোবাইল হস্তান্তর হয়ে যাচ্ছে নিমিষেই৷ হাতবদল হতে হতে সেই মোবাইল চলে যাচ্ছে ভিন রাজ্যে৷
advertisement
advertisement
পুলিশের নজরদারিতে চুরি যাওয়া মোবাইল স্থানীয় এলাকায় চুরি যাওয়া মোবাইল বিক্রির হার কমেছে অনেকটাই৷ পুলিশের দাবি, তদন্তে নেমে দেখা যাচ্ছে, বেশির ভাগ মোবাইল গ্রাহকদের কাছে মোবাইলের গুরুত্বপূর্ণ IMEI নম্বর থাকছে না৷ যে সব অভিযোগকারী অভিযোগের সময় এই নির্দিষ্ট IMEI নম্বর জানাতে পারছেন, সেই সব মোবাইল হস্তান্তরের পরে ব্যবহার হলেই পুলিশের নজরে চলে আসছে৷ সে দেশের যেখানেই ব্যবহার হোক না কেন, তা উদ্ধার করা সম্ভব৷
advertisement
মাস কয়েক আগেই হাওড়া স্টেশন থেকে বর্ধমানগামী ট্রেনে যাওয়ার সময় এক মহিলার মোবাইল ছিনতাই হয়৷  এ ছাড়াও খড়্গপুর থেকে হাওড়া আসার পথে এক বেসরকরি সংস্থার কর্মীর মোবাইল খোয়া যায়৷ অভিযোগ পাওয়ার পরেই হাওড়া GRP- র পুলিশ খোয়া যাওয়া মোবাইলে IMEI নাম্বার  ট্র্যাক করতে শুরু করে৷ বেশ কয়েক মাস পর IMEI ট্র্যাকারে ধরা পরে বেশ কয়েকটি মোবাইল৷ উদ্ধারে নেমে পুলিশের চক্ষু চড়কগাছ৷
advertisement
একটি মোবাইলের অবস্থান মেলে মহারাষ্ট্রের প্রত্যন্ত এলাকায়, আরেকটি হরিয়ানায়৷ IMEI নম্বর ট্র্যাক করে ফোন সংগ্রহ করে GRP পুলিশ ফোনগুলি যাঁদের কাছে বিক্রি করা হয়েছিল, সেই ব্যবহারকারীদের কাছে পৌঁছয়৷ এর পর তাঁদেরকে বুঝিয়ে মোবাইল ফোন ফেরত আনে৷
হাওড়া GRP-র ভারপ্রাপ্ত আধিকারিক সিদ্ধার্থ রায় বলেন, ‘মোবাইল বা কোনও কিছু হারিয়ে বা ছিনতাই হলেই মানুষ আমাদের কাছে আসেন | অভিযোগ পাওয়ার পর আমরা এই বিষয়গুলির উপর নজরদারি শুরু করি৷ যাঁদের মোবাইল ফিরত দিতে পারি তাঁদের বাহবা পেলেও পাশাপাশি মোবাইল বা হারিয়ে যাওয়া সামগ্রী ফিরিয়ে দিতে না পারলে, কটূক্তিও শুনতে হয়৷  কিন্তু তাঁদের বুঝতে হবে যে সচেতনাতনার অভাবটা তাঁদেরও যথেষ্ট ৷  অন্যদিকে, মোবাইল উদ্ধার করতে গিয়ে আমরা দেখেছি, কোনও কাগজপত্র ছাড়াই সামান্য মুনাফার আশায় এই ধরনের মোবাইল অনেকে কিনছেন৷ আমরা তাঁদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নিচ্ছি না৷ তবে তাঁদেরকে অনুরোধ করে মোবাইল ফিরিয়ে আনছি, বহুক্ষেত্রে মোবাইল ফেরাতে আমাদের কুরিয়ার খরচ দিতে হচ্ছে নিজেদের পকেট থেকে৷’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mobile recovery: হাওড়ায় চুরি, উদ্ধার হরিয়ানায়! হারানো মোবাইল আপনিও ফিরে পাবেন, শর্ত একটাই
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement