advertisement

কন্যাশ্রীর জেরে কমেছে নাবালিকা বিবাহের হার! এবার আরও বড় পদক্ষেপের কথা শোনাল জেলা প্রশাসন

Last Updated:

এর আগে পূর্ব মেদিনীপুর জেলায় বছরে প্রায় ৩০০ জন নাবালিকা কিশোরী পড়াশোনা ছেড়ে বিয়ে করে নিচ্ছিল। এরপরেই আসরে নামে প্রশাসন। জোর দেওয়া হয় সামগ্রিক সচেতনতায়। আর তাতেই কাজ হয়। ৩০০ থেকে কমিয়ে নাবালিকার বিয়ের সংখ্যা ১০০ তে নামিয়ে এনেছেন প্রশাসন। সংখ্যাটা শূন্যে নামিয়ে আনাই লক্ষ্য বলে জানান পুর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
জেলায় কমছে নাবালিকা কিশোরীদের বিয়ের সংখ্যা। সেই প্রবণতা আরও কমিয়ে আনতে তাদের পাশে দাঁড়াতে জেলার কন্যাশ্রী পুরস্কার প্রাপকদের এবার থেকে চাকরির সুযোগ করে দিতে চান জেলা প্রশাসন। এমনই ঘোষণা করলেন পুর্ব মেদিনীপুরের জেলাশাসক।
এর আগে পূর্ব মেদিনীপুর জেলায় বছরে প্রায় ৩০০ জন নাবালিকা কিশোরী পড়াশোনা ছেড়ে বিয়ে করে নিচ্ছিল। এরপরেই আসরে নামে প্রশাসন। জোর দেওয়া হয় সামগ্রিক সচেতনতায়। আর তাতেই কাজ হয়। ৩০০ থেকে কমিয়ে নাবালিকার বিয়ের সংখ্যা ১০০ তে নামিয়ে এনেছেন প্রশাসন। সংখ্যাটা শূন্যে নামিয়ে আনাই লক্ষ্য বলে জানান পুর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি।
advertisement
advertisement
তিনি জানান, বাল্যবিবাহ অনেকটাই রোধ করা গেছে। স্কুল পড়ুয়ারা যথেষ্টই বুঝতে শিখেছে। প্রতিরোধ গড়তে শিখেছে। কন্যাশ্রীর K2 ফর্ম এর হার যথেষ্ট বেড়েছে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও অভিভাবকদের চেষ্টায় এই কাজ সম্ভব হয়েছে বলে জানান জেলাশাসক। এবারও জেলার বিভিন্ন স্কুলের ছাত্রীরা কন্যাশ্রী দিবস পালনে অংশ নেন। তাদের সামনেই চাকরি নিয়ে এ কথা ঘোষণা করেন জেলাশাসক।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কন্যাশ্রীর জেরে কমেছে নাবালিকা বিবাহের হার! এবার আরও বড় পদক্ষেপের কথা শোনাল জেলা প্রশাসন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement