advertisement

Mayapur: মায়াপুরে ভয়ঙ্কর ঘটনা! ঝুলছে পুলিশ অফিসারের দেহ! যা ঘটল, শিউরে উঠবেন

Last Updated:

Mayapur: মায়াপুর ফাঁড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী কর্তব্যরত পুলিশ অফিসার।

কী ঘটল মায়াপুরে?
কী ঘটল মায়াপুরে?
নদিয়া: মায়াপুর ফাঁড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক পুলিশ অফিসার। নদিয়ার নবদ্বীপের মায়াপুর ফাঁড়ির ঘটনা। জানা যায়, বুধবার সকালে দেবাশীষ গড়াই নামে মায়াপুর ফাঁড়িতে কর্মরত ওই এএসআই-এর দেহ উদ্ধার হয়। তিনি গত কয়েকদিন আগেই এই মায়াপুর ফাঁড়িতে কাজে যোগ দিয়েছিলেন। পুলিশ সূত্রে খবর, বীরভুমের নানুরে বাড়ি এই অফিসারের। বুধবার সকালে মায়াপুর ফাঁড়ির পুলিশ ক্যাম্পের তিনতলায় ঘরে এসে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি।
এরপর অনান্য অফিসাররা দেখে পুলিশকে খবর দিলে, পুলিশ তড়িঘড়ি তাকে নিয়ে যায় মায়াপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এই ঘটনায় মায়াপুর স্বাস্থ্যকেন্দ্রে এসে অতিরিক্ত পুলিশ সুপার জানান, এই ঘটনার কথা বুধবার সকালে জানা গিয়েছে। যদিও পুরো ঘটনায় যদি কোনও রকম মামলা দায়ের হয়, তবে তদন্ত করে দেখা হবে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তদন্ত করে দেখা হবে পারিবারিক কোনও সমস্যা আছে নাকি।
advertisement
advertisement
যদিও স্বাভাবিকভাবেই এই ঘটনার খবর পেয়েই মানসিকভাবে ভেঙে পড়েছে পরিবার। কী কারণে আত্মঘাতী হলেন ওই কর্তব্যরত অফিসার, তার তদন্ত শুরু করেছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mayapur: মায়াপুরে ভয়ঙ্কর ঘটনা! ঝুলছে পুলিশ অফিসারের দেহ! যা ঘটল, শিউরে উঠবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement