advertisement

Marriage News: ফুল নয়,বিয়েতে বরের গাড়ি যা দিয়ে সাজানো হল,দেখে সবার চোখ কপালে

Last Updated:

সাধারণত বিয়ের গাড়ি সাজানো হয় ফুল দিয়ে, কিন্তু পূর্ব বর্ধমানে এক্কেবারে অন্য দৃশ্য! বরের গাড়ি দেখতে রীতিমতো ভিড় উপচে পড়ল

+
বিয়ের

বিয়ের গাড়ি 

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের জামালপুরে সম্প্রতি এক অভিনব বিয়ের আয়োজন সবার নজর কেড়েছে। সাধারণত বিয়ের গাড়ি সাজানো হয় ফুল দিয়ে, কিন্তু এবার ঘটল ব্যতিক্রম। বিয়ের মরশুমে বরের গাড়িতেও নতুন চমক। যেভাবে পাত্রের গাড়ি সাজানো হল, তা দেখে অবাক সবাই!
সাধারণত দেখা যায় বিয়েতে বরের গাড়ি সাজান হয় ফুল দিয়ে। তবে এবার নিত্যনতুন চমকের জন্য ফল দিয়ে সাজান হল গাড়ি। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ৫০ কেজি খেঁজুর , ৬ কেজি চেরিফল এবং ৫ কেজি জামরুল দিয়ে সাজান হয় গাড়ি। এই ভাবে গাড়ি সাজিয়ে রীতিমত চমক দিয়েছেন ফুলের দোকানের মালিক রবীন্দ্রনাথ পাল।
advertisement
তিনি বলেন, “গতানুগতিক চিন্তাধারা থেকে বেরিয়ে একটু নতুন চিন্তা করেছি। প্রচণ্ড গরমে মানুষকে ফল খেতে ও সুস্থ থাকতে উৎসাহিত করতেই এই চিন্তা। সকলেই নিজের বিয়েতে নতুন কিছু করতে চায়। আমি ফল দিয়ে গাড়ি সাজিয়ে সকলের নজর কাড়তে চেয়েছি। তাছাড়া এটি পরিবেশ বান্ধবও বটে। এতে একটিও কৃত্রিম জিনিস ব্যবহার করা হয়নি।”
advertisement
advertisement
পূর্ব বর্ধমানের জামালপুরের হরগোবিন্দপুর গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ কোলের বিয়ে ছিল। হুগলির পোলবা থানার গোটু বাজারের বাসিন্দা শিবানী দেবীর সঙ্গে তাঁর বিয়ে হয়। সেই বিয়ের গাড়ি ছিল নজরকাড়া! গাড়ি দেখতঢ ভিড় জমান বহু মানুষ।
বনোয়ারীলাল চৌধুরী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Marriage News: ফুল নয়,বিয়েতে বরের গাড়ি যা দিয়ে সাজানো হল,দেখে সবার চোখ কপালে
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement