advertisement

West Bengal News: পাশেই পড়ে পোশাক, বোতল, এগরায় যুবকের পরিণতিতে আঁতকে উঠল সকলে

Last Updated:

West Bengal News: রবিবার সন্ধ্যে নাগাদ মেলা দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। এরপর সকালে তাঁর মৃত দেহ উদ্ধার হয়েছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#এগরা: এগরায় ঝোপের পাশ থেকে যুবকের নগ্ন আধপোড়া দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য এলাকায় ! পূর্ব মেদিনীপুরের এগরা (Egra) থানার জেড়থান গ্রাম পঞ্চায়েতের বাকচা গ্রামের মাঠের মধ্যে থেকে উদ্ধার হল এক যুবকের আধপোড়া দেহ। মৃত যুবকের নাম সুমন ডেহেরি (২০)। তাঁর বাড়ি ছত্রি গ্রাম পঞ্চায়েতের কামারডিহা পাটনা গ্রামে। ভিন রাজ্যে কাজ করা ওই যুবক কয়েক দিন আগেই বাড়ি ফিরেছিল।
রবিবার সন্ধ্যে নাগাদ মেলা দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। এরপর সকালে তাঁর মৃত দেহ উদ্ধার হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, মৃতদেহের পাশেই পড়েছিল তাঁর পোশাক ও দাহ্য তেলের একটি বোতল। কীভাবে ওই মৃত্যু তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা।
advertisement
advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কিছু লোক প্রাতঃভ্রমণে বেরিয়ে মাঠের মধ্যে ঝোপের পাশে একটি পুড়ে যাওয়া মৃত দেহ দেখতে পায়। পাশেই পড়েছিল তাঁর পোশাক, দুটি খালি বোতল। প্রাথমিক ভাবে অনুমান, গায়ে তেল ছিটিয়ে আগুন ধরানো হয়েছে। কিন্তু ঠিক কোন কারণে এমন ঘটনা, তা এখনও স্পষ্ট হয়।
advertisement
খবর পেয়ে এগরা থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। সেই সঙ্গে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেই জানা গেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: পাশেই পড়ে পোশাক, বোতল, এগরায় যুবকের পরিণতিতে আঁতকে উঠল সকলে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement