advertisement

মুহুরী সেজে মাত্র ২০ হাজারে গাড়ি বিক্রি, গ্রেফতার অভিযুক্ত

Last Updated:

পুলিশ জানিয়েছে ধৃত এর আগেও শুল্ক দফতরের আধিকারিক সেজে প্রতারণা করে গ্রেফতার হয়েছিল ৷ সম্প্রতি সে জামিনে মুক্ত ছিল ।

#বনগাঁ: মুহুরী পরিচয় দিয়ে কম দামে গাড়ি দেবার নাম করে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। ধৃতর নাম সুমন সাধু ৷ বাড়ি বনগাঁ থানার আমলাপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃত এর আগেও শুল্ক দফতরের আধিকারিক সেজে প্রতারণা করে গ্রেফতার হয়েছিল ৷ সম্প্রতি সে জামিনে মুক্ত ছিল । দিন পনেরো আগে বনগাঁ মনিগ্রামের এক বাসিন্দার কাছে বনগাঁ আদালতের মুহুরী পরিচয় দিয়ে শুল্ক দপ্তরে আটক হওয়া ইঞ্জিন ভ্যান স্বল্পমূল্যে দেওয়ার কথা বলে কুড়ি হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছিল । অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিশ সোমবার রাতে মতিগঞ্জ এলাকা থেকে ধৃতকে গ্রেপ্তার করে । মঙ্গলবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পাঠান হয়েছে l
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মুহুরী সেজে মাত্র ২০ হাজারে গাড়ি বিক্রি, গ্রেফতার অভিযুক্ত
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement